HomeScrollপুজোর মুখে আবহাওয়ার মেজাজ কেমন? রোদ-বৃষ্টির লুকোচুরি নিয়ে কী বলছে হাওয়া অফিস
Weather Update

পুজোর মুখে আবহাওয়ার মেজাজ কেমন? রোদ-বৃষ্টির লুকোচুরি নিয়ে কী বলছে হাওয়া অফিস

কেনাকাটার শেষ সুযোগ কাজে লাগাতে পথে নামবে শহরবাসী, কলকাতা-সহ একাধিক জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা

ওয়েব ডেস্ক : পুজোর (Durga puja 2026) প্রস্তুতিতে এখন ব্যস্ত বাংলা। কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ, কোথাও প্রতিমা পৌঁছে দেওয়ার তোড়জোড়। অন্যদিকে পুজোর পোশাক থেকে শুরু করে জুতো, উপহার, শেষ মুহূর্তের কেনাকাটা সারতে তৈরি সাধারণ মানুষ। তার আগে রবিবারের আবহাওয়া (Weather) কেমন থাকবে? আজ কি বৃষ্টি হবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত রাজ্যে ভারী বৃষ্টির (Rain) আশঙ্কা নেই। তবে একেবারে বৃষ্টিমুক্ত দিন কাটবে, এমন নিশ্চয়তাও নেই। কলকাতা এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু এলাকায় স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে সকালটা রোদ ঝলমলে থাকলেও পরে আকাশের চেহারা বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে।

আরও খবর :  ফোন থেকে এসএমএস, একাধিক উপায়ে মিলবে সাহায্য! কীভাবে কাজ করবে ডায়াল ১১২?

বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ায় আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসছে। এদিকে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতির উপরও নজর রাখছেন আবহাওয়াবিদরা। পুজোর সময় আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল। তবে থাইল্যান্ডের কাছে বাতাসের উপরের স্তরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ৷ ফলে এর প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রির আশপাশে। আর্দ্রতার কারণে দিনের কোনও কোনও সময়ে অস্বস্তি অনুভূত হতে পারে। রোদের তেজ বাড়লেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিতে খুব বড় পরিবর্তনের ইঙ্গিত নেই বলে পূর্বাভাস।

[youtube-feed feed=1]
Read More

Latest News