HomeScrollজাতীয় দলের শিবির ছাড়ার জের, সাময়িক নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তদন্ত শুরু পর্তুগাল...
Cristiano Ronaldo

জাতীয় দলের শিবির ছাড়ার জের, সাময়িক নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তদন্ত শুরু পর্তুগাল ফেডারেশনের

কোচের সঙ্গে বিবাদের পর শাস্তির মুখে পর্তুগিজ মহাতারকা, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা হয়নি

ওয়েব ডেস্ক : জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনায় বড় ধাক্কা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে। পাশাপাশি সাময়িক নির্বাসনের মুখেও পড়েছেন ৪১ বছরের এই তারকা ফুটবলার। তবে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কী হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

ঘটনার সূত্রপাত পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিবাদকে কেন্দ্র করে। ডেনমার্কের বিরুদ্ধে নেশন্স লিগের ম্যাচের আগে জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যান তিনি। তার আগে নরওয়ের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। খেলার সময় নিয়ে কোচ নিজের প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ করেছিলেন রোনাল্ডো। সেই অসন্তোষ থেকেই শিবির ছাড়ার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আরও খবর :  ২৪৯ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের, বোলারদের কাঠগড়ায় তুললেন গাভাসকর

পরে অবশ্য নিজের ভুল স্বীকার করেন রোনাল্ডো। সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি। জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়া যে ঠিক হয়নি, তা মেনে নিয়ে নিজের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও বলেন পর্তুগিজ মহাতারকা। চলতি সপ্তাহে তিনি জানিয়েছিলেন, ফেডারেশন যে শাস্তিই দিক, তা মেনে নিতে প্রস্তুত। একই সঙ্গে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

শনিবার পর্তুগাল ফুটবল ফেডারেশন জানায়, ৯ অক্টোবরের সিদ্ধান্তের ভিত্তিতে রোনাল্ডোর বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি ফেডারেশনের শৃঙ্খলা তদন্ত কমিশনের কাছে পাঠানো হয়েছে। প্রথমে নিয়ম অনুযায়ী সাময়িক নির্বাসনের আওতায় আসেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে আরও একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। গোটা বিষয়টিকে জরুরি ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেশন। তবে এই ঘটনায় রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবল ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। তদন্ত শেষ হওয়ার পরই তাঁর বিরুদ্ধে কী শাস্তি নেওয়া হবে, তা স্পষ্ট হবে।

এদিকে, জাতীয় দলকে ঘিরে বিতর্কের মধ্যেই শুক্রবার ক্লাবের হয়ে মাঠে নামেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে দিরিয়াহর বিরুদ্ধে ৩-০ গোলে জয় পায় তাঁর দল। ম্যাচে প্রথম গোলটি করেন রোনাল্ডো। গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ কিংসলি কোমানের শট আটকে দিলেও ফিরতি বলে কাছ থেকে জালে বল জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। এটি ছিল তাঁর কেরিয়ারের ৯৮০তম গোল।

[youtube-feed feed=1]
Read More

Latest News