Friday, April 10, 2026
HomeScrollঅনির্দিষ্টকালের জন্য বন্ধ হল মিলিনিয়াম পার্ক! কারণ কী?
Millennium Park Closed

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল মিলিনিয়াম পার্ক! কারণ কী?

বন্ধ হয়ে গিয়েছে পাশের শিপিং জেটিও!

ওয়েব ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মিলিনিয়াম পার্ক (Millennium Park Closed)! পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছে পাশের শিপিং জেটিও! প্রশ্ন হচ্ছে, কেন বন্ধ হয়ে গেল এই জায়গাগুলি? মূলত, স্থান বদলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এখন স্ট্র্যান্ড রোডে অবস্থিত। কোনওরকম অশান্তি যাতে না হয় তাই ১৬৩ ধারা জারি হয়েছে। আর মিলিনমিয়াম পার্কের বিপরীতেই রয়েছে সিইও দফতর (CEO Office)। কিন্তু গত কয়েকদিনে যেভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, সে কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

গত ৩০ মার্চ সিইও দফতরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফর্ম ৬ নিয়ে বড় প্রশ্ন তুলেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বহিরাগতদের। তার পরের দিনই সিইও দফতরে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ ছিল, ফর্ম ৬ (Form 6)-এর ৪০০টি ফর্ম তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন। তা নাকি ধরে ফেলেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। এর পরেই সিইও দফতরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।

আরও খবর : নির্বাচনের পরও ‘অনির্দিষ্টকাল’ রাজ্যে থাকবে ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী!

তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) সমর্থকরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন। এমনকি বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। এর পর বেশ কয়েকজনের নামে মামলাও রুজু করা হয়েছিল।

এর পরেই সতর্ক হয়েছে কমিশন (Election Commission)। সিইও দফতর সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। আর সেই কারণে মিলিনিয়াম পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। তবে কবে আবার খুলবে এই পার্ক? সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto