Wednesday, July 8, 2026
HomeScrollফোন করে নির্দেশ দেন, ভোট কাটুন, এদের মুখোমুখি দাঁড়ান, শাহকে চ্যালেঞ্জ মমতার

ফোন করে নির্দেশ দেন, ভোট কাটুন, এদের মুখোমুখি দাঁড়ান, শাহকে চ্যালেঞ্জ মমতার

SIR নিয়ে মানিকচকের সভায় শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

মালদহ: শয়ে শয়ে নাম বাদ কমিশনের খাতায়। SIR ইস্যুতে মালদহ মানিকচকের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাত্‍ শনিবার মানিকচকে মমতা ফের দাবি করলেন, মালদহে বেছে বেছে মুসলিমদের ভোট কাটা হয়েছে। নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। পাশাপাশি বিপুল ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে ফের কমিশনকে বিঁধেছেন তৃণমূলনেত্রী। বলেন, “এতজনের নাম বাদ গেলে ভোট কে দেবে? ভ্যানিশ কুমার?” ‘ডিলিটেড’ ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী।

শনিবার মানিকচকের এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata in Election Campaign in Malda)। SIR ইস্যুতে বলার সময় মমতা সেখানে উপস্থিত মানুষদের উদেশ্যে জিজ্ঞাসা করলেন, এই সভায় উপস্থিত কতজনের নাম বাদ গিয়েছে? তারপরেই দেখা গেল, প্রচুর মানুষ হাত তুললেন। চমকে গেলেন মমতা।বললেন, ‘এই ছবিটা ভাল করে তোলো। ভিডিও করো। তাহলে ভোট দেবে কে? BJP? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের? বিজেপির দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে বিদ্রুপ করছেন! হামটি ডাম্পটি শয়তানের দল, অত্যাচারী সরকার, দুরাচারী, স্বৈরাচারী সরকার, দিল্লিতে আর নেই দরকার। এদিন সভা থেকে বিজেপিকে ‘ভোট কাটা’ নিয়ে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, দিল্লি থেকে লোকেরা দেখে দেখে সংখ্যালঘু, তফসিলি, জনজাতিদের ভোট বাদ দিয়েছে। বিজেপি কোনও ধর্মে বিশ্বাস করে না। ওদের ধর্ম একটাই, মানুষ মারার ধর্ম। এই সরকার দিল্লিতে আর নেই দরকার। আগে পরিবর্তন করতে হবে। যাঁদের নাম কেটেছে, দলীয় নেতাদের অনুরোধ করব, শুধু প্রচার করলে হবে না। এটাও বড় কাজ। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে দাঁড়িয়ে সভা করে যাঁদের নাম কেটেছেন, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: মালদহের জনসভায় বিস্ফোরক মমতা

কেন্দ্রীয় সরকার, কমিশনকে আক্রমণের পাশাপাশি ‘ডিলিটেড’ ভোটারদের শান্ত থাকার কথাও বলেছেন মমতা। বলেন, “ট্রাইব্যুনালে আবেদন করুন। আমরা সাহায্য করব। কিন্তু বিচারপতিদের কাছে যাবেন না।” মোথাবাড়ি প্রসঙ্গ তুলে বলেন, “দেখলেন তো কী হল? বাইরে থেকে লোক এসে ঝামেলা করল। গ্রেফতার হতে হচ্ছে স্থানীয়দের।” দলীয় নেতৃত্বকে মমতার নির্দেশ, বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। মমতা বলেন, “ভোটের প্রচারের পাশাপাশি বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। আমরা আইনি সাহায্য দেব।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto