Wednesday, August 19, 2026
HomeScrollমালদহের জনসভায় বিস্ফোরক মমতা
Mamata Banerjee

মালদহের জনসভায় বিস্ফোরক মমতা

“ধর্ম নিয়ে বিজেপি বকধার্মিক", কটাক্ষ মমতার

মালদহ: মালদহের (Maldah) মানিকচকের (Manikchak) সভা থেকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সরাসরি কেন্দ্র ও বিজেপিকে (BJP) নিশানা করে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু, তফসিলি ও জনজাতিদের ভোট পরিকল্পিতভাবে কাটা হয়েছে। তাঁর দাবি, শুধু তাঁর কেন্দ্রেই ৪০ হাজার ভোট কেটে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলুন।

একই সঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, মানুষের বিপদের সময় কংগ্রেস পাশে থাকে না, অথচ নির্বাচনে জয়ের আশা করে।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে ঘটনা কী পরিকল্পিত? বিগ আপডেট NIA তদন্তে!

এদিন বিচারপতিদের ঘেরাওয়ের ঘটনাতেও তোপ দাগেন তিনি। ‘দু’টি সাম্প্রদায়িক দল’ এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলে সাধারণ মানুষকে আদালতে না যাওয়ার পরামর্শ দেন।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, “যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করুন, আইনজীবীর ব্যবস্থা করবে তৃণমূল।”

পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখা, গরিবের বাড়ির টাকা আটকে দেওয়া-সহ একাধিক বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। নিজের সরকারের বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে স্বাস্থ্য, এগুলির সাফল্যও তুলে ধরেন তিনি।

মালদহের গঙ্গা ভাঙন সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করে জানান, এই সমস্যা মোকাবিলায় গবেষণা ও পরিকল্পনা চলছে। ভোটের আগে মালদহের মঞ্চ থেকে কেন্দ্র-বিরোধী ও বিরোধী দলগুলিকে একসাথে আক্রমণ করে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন মমতা।

পাশাপাশি মমতা অভিযোগ করেন, অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এমনকি ভোটের সময় তাঁদের ফিরতে বাধা দেওয়া হচ্ছে, ট্রেনের টিকিট পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাঁর বার্তা, “যেমন করে হোক, আসুন। ভোট আপনার অধিকার, কেউ কেড়ে নিতে পারবে না।”

এদিন বিজেপি ও কংগ্রেস, দুই দলকেই একসঙ্গে আক্রমণ করেন তিনি। দাবি করেন, ভোটের সময় টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা হয়, কিন্তু পরে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে হয়।

কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেন, বাংলায় তারা বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছে। পাশাপাশি এনআরসি ও ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে ভোটারদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘিরে সম্ভাব্য অশান্তির আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, বাইরে থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে চাপ সৃষ্টি করা হচ্ছে। ইডি-সিবিআই নিয়ে ভয় দেখানোর অভিযোগও তোলেন।

ভোট প্রক্রিয়া নিয়েও কড়া বার্তা দেন মমতা। ইভিএমে গরমিল হলে প্রতিবাদ করতে বলেন, গণনার সময় লোডশেডিং হলে কর্মীদের রাত জেগে পাহারা দেওয়ার নির্দেশ দেন। সব মিলিয়ে, পরিযায়ী ভোটারদের ঘিরে আবেগ ও রাজনৈতিক বার্তার মিশেলে মালদহের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর আক্রমণ আরও তীব্র হল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor