Wednesday, July 8, 2026
HomeScrollহেলিকপ্টারে চেপে ডোমকলে ‘হাইভোল্টেজ’ এন্ট্রি, জনতার ঢলে শক্তি দেখালেন হুমায়ুন কবির
Murshidabad

হেলিকপ্টারে চেপে ডোমকলে ‘হাইভোল্টেজ’ এন্ট্রি, জনতার ঢলে শক্তি দেখালেন হুমায়ুন কবির

সভাস্থলে পৌঁছনোর পরই কার্যত জনতার ঢল নামে ময়দানে

মুর্শিদাবাদ: ডোমকলে (Domkal) নির্বাচনী প্রচারে আকাশপথে নজরকাড়া সূচনা করলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির (Humayun Kabir)। হেলিকপ্টারে চেপে সভাস্থলে পৌঁছনোর পরই কার্যত জনতার ঢল নামে ময়দানে। প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে প্রথম দিনের প্রচারেই শক্তি প্রদর্শনের বার্তা দিতে চাইলেন তিনি।

হেলিকপ্টার থেকে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। মঞ্চে উঠেই আক্রমণাত্মক সুরে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি দাবি করেন, “৪ মে ফল প্রকাশের পর রাজ্যের রাজনীতির ছবি বদলে যাবে।”

আরও পড়ুন: ভোটের প্রচারে ভিন্ন বার্তা, বিজেপির প্রবীণ নেতার পায়ে প্রণাম তৃণমূল প্রার্থীর

এদিন শুধু রাজনৈতিক আক্রমণেই থেমে থাকেননি তিনি। নিজেকে খুনের চক্রান্তের শিকার বলেও দাবি করেন, এবং সেই কারণেই তাঁর জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। যদিও এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

উল্লেখ্য, এর আগে জলঙ্গির সভা থেকে হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডোমকলের মঞ্চ থেকে তার পাল্টা জবাব দিতেও পিছপা হননি তিনি।

সভা থেকে আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হুমায়ুন কবির বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাঁদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তাঁর কথায়, “বাংলা দখলের লড়াই শুরু হয়ে গেছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের হাইভোল্টেজ প্রচার, আক্রমণ-পাল্টা আক্রমণই এ বার নির্বাচনের মূল সুর তৈরি করছে। ডোমকলের সভা সেই আবহকেই আরও উসকে দিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com