Friday, July 10, 2026
HomeScrollবৃষ্টির জেরে ভেস্তে যাবে KKR বনাম LSG-র ম্যাচ! কী বলছে আবহাওয়া দফতর?
KKR vs LSG

বৃষ্টির জেরে ভেস্তে যাবে KKR বনাম LSG-র ম্যাচ! কী বলছে আবহাওয়া দফতর?

KKR বনাম LSG-র ম্যাচ আজ আদৌ হবে?

ওয়েব ডেস্ক : গত ৬ এপ্রিল বৃষ্টির (Rain) কারণে ভেস্তে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম পাঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ। বৃহস্পতিবার, ৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে মুখোমুখি হবে নাইটরা। খেলা হবে সেই ইডেনে (Eden Gardens)। কিন্তু এদিনের ম্যাচ হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

কারণ, আজ সকাল থেকে কলকাতা (Kolkata) সহ বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। গতকালও শহরের উপর থেকে বয়ে গিয়েছে কালবৈশাখী। ফলে আজ যদি সারাদিন বৃষ্টি চলে তাহলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওযা দফতর জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত (Rain) জারি থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর এই বৃষ্টির জেরে শহরে কমেছে তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর : কতটা মদ খেয়ে গ্রেফতার হয়েছিলেন ওয়ার্নার?

জানা যাচ্ছে, এদিন শহরে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। আর বৃষ্টি হলে ধাক্কা খেতে পারে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ। তা হলে এটি হবে কেকেআরের কাছে খুব খারাপ খবর। কারণ এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে কলকাতা। কিন্তু এখনও একটিও ম্যাচ জিততে পারেনি তারা।

আইপিএলে প্রথমে মুম্বই, তরপর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। এর পর পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গিয়েছে। অবশ্য ওই ম্যাচে পয়েন্ট টেবিলে ১ পয়েন্ট পেয়ে খাতা খুলেছে নাইটরা। আর এদিকে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে শাহরুখ খানের দল। অন্যদিকে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে লখনৌ (Lucknow Super Giants)। তার মধ্যে একটিতে জিতেছে ও অন্যটিতে হেরে তারা। এর ফলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছেন ঋষভ পন্থরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888