Friday, July 10, 2026
HomeBig news“স্বৈরাচারী বিজেপিকে একটিও ভোট নয়,” স্বরূপনগরে রণহুঙ্কার মমতার
Mamata Banerjee

“স্বৈরাচারী বিজেপিকে একটিও ভোট নয়,” স্বরূপনগরে রণহুঙ্কার মমতার

ভোট দেওয়ার আগে রাজ্যের ভোটারদের সাবধান করে কী বললেন মমতা? দেখুন

উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে প্রচারের (Campaign) ময়দানে ঝড় তুলতে একের পর এক জেলা সফর করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার তিনি স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের (Swarupnagar Assembly) তৃণমূল প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তেঁতুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে। সেখান থেকেই তিনি একের পর এক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন। এদিন তিনি পদ্ম শিবিরকে ‘স্বৈরাচারী’ বলে কটাক্ষ করেন। তেঁতুলিয়ার সভায় বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “যদি বাংলাকে ভাল রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যুবসাথী চালাতে হয়, তাহলে স্বৈরাচারী বিজেপিকে একটিও ভোট নয়। আমাকে দেখে ভোট দেবেন। তৃণমূলকে ভোট দেবেন।”

শুধু তাই নয়, এসআইআর নিয়ে তিনি একযোগে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকেও নিশানা করেন। মমতা বলেন, “এসআইআর-এ ৯০ লক্ষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান! খবরের কাগজে দেখলাম। এই বিষয়ে ব্লক স্তরে সমীক্ষার পর তৃণমূলের তরফে যা বলার বলা হবে।” ট্রায়বুনাল নিয়েও এদিন সরব হন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “ট্রাইবুনালের কাজ এখনও শুরুই হয়নি! দেখছেন তো, দেশের কোনও এজেন্সি নিরপেক্ষ নয়। সব চৈত্র সেলের মতো কিনে নিয়েছে বিজেপি।” এর মাঝেই হুঙ্কার দিয়ে মমতা বলেন, “আমার যে ক’টা ভোট কেটেছে, তাতে আমি ভয় পাই না। তাতেও আমি জিতব।”

আরও পড়ুন: নির্বাচনের আবহের মাঝেই ভোট বয়কটের ডাক উঠল নন্দীগ্রামে

শুধু তাই নয়, ভিনরাজ্য থেকে ভোট এনে ছাপ্পা দেওয়ার অভিযোগেও এদিন মমতার নিশানা ছিল বিজেপির দিকেই। অসমের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, “বৃহস্পতিবার অসমে ভোট দেওয়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে ট্রেনে চাপিয়ে ৫০ হাজার লোক নিয়ে যাওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গেও লোক ঢোকানো হচ্ছে অন্য রাজ্য থেকে।” এর পরেই রাজ্যের ভোটারদের সতর্ক করে মমতা বলেন, “ইভিএম ভাল করে চেক করে নেবেন। দেখে নেবেন, সব পার্টির বোতাম টিপে যাচাই করে নেবেন, সেগুলো ঠিকঠাক পড়ছে কি না। না-হলে কিন্তু ভোট করতে দেবেন না। অনেক জায়গায় ভোট আটকাবে। গটগট করে আসছে কিছু লোক।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto