Saturday, April 11, 2026
HomeScrollআরেক ফিনিশারের জন্ম দিল ইডেন! মুকুল চৌধুরী কি সত্যিই এ যুগের ধোনি?
Mukul Choudhury

আরেক ফিনিশারের জন্ম দিল ইডেন! মুকুল চৌধুরী কি সত্যিই এ যুগের ধোনি?

কেন ধোনির সঙ্গে মুকুলের তুলনা টানা হচ্ছে? জানলে আপনিও অবাক হবেন

কলকাতা: লক্ষ্মীবারের ইডেন গার্ডেন্স যেন এক লহমায় ফিরিয়ে দিল মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। ভারতীয় বিশ্বজয়ী অধিনায়কের সিগনেচার শট হেলিকপ্টার শটে ছক্কা হাঁকিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন এলএসজি-র (LSG) তরুণ ব্যাটার মুকুল চৌধুরী (Mukul Choudhury)। সেই মুহূর্ত থেকেই তাঁর সঙ্গে ধোনির তুলনা টানা শুরু করেছেন অনেকেই, কেউ কেউ আবার মুকুলকে এ যুগের মাহিভাই তকমাও দিচ্ছেন। যদিও লখনউয়ের এই তরুণ ব্যাটারের এই তকমার নেপথ্যে রয়েছে আরও একটি বড় কারণ।

ঐতিহাসিক ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মুকুল চৌধুরী নিজেই জানিয়ে দিয়েছেন যে, ধোনিই তাঁর আদর্শ। ছোট শহর থেকে উঠে এসে বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করার গল্প—দু’জনের জীবনেই আশ্চর্য মিল। ক্রিকেট পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও নিজের প্রতিভা আর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন দু’জনেই। শুধু তাই নয়, তাঁদের ক্রিকেটে আসার পথও প্রায় একই রকম। যেমনভাবে ফুটবলের গোলকিপার থেকে ক্রিকেটের উইকেটকিপার-ব্যাটার হয়েছিলেন ধোনি, সেভাবেই মুকুলও তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মিডিয়াম পেসার হিসেবে। পরে স্কুল কোচের পরামর্শেই হাতে তুলে নেন উইকেটকিপিং গ্লাভস।

আরও পড়ুন: শামির আর কত পরীক্ষা হবে? BCCI-এর নির্বাচকরা কি অন্ধ?

শুধু তাই নয়, মুকুল ও ধোনি- দু’জনের কেরিয়ারের শুরুর দিকেও রয়েছে চমকপ্রদ মিল। দলীপ ট্রফিতে সুযোগ পেয়েও সময়মতো খবর না পেয়ে ধোনিকে রাঁচি থেকে সড়কপথে কলকাতা আসতে হয়েছিল। একইরকম অভিজ্ঞতার মুখোমুখি হন মুকুলও। গত ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হঠাৎ ডাক পান তিনি। সিকর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে আমেদাবাদ পৌঁছতে কোনও উপযুক্ত ট্রেন বা বিমান না পেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়িতে রওনা দেন। সেই ঝুঁকির ফলও পেয়েছেন হাতেনাতে। ম্যাচের দিন ভোরে পৌঁছে মাঠে নেমেই ঝড় তোলেন মুকুল। মাত্র ২৬ বলে অপরাজিত ৬২ রান করে দলকে জেতান তিনি। সেই ম্যাচই মুকুলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পান আইপিএলের মঞ্চ। আর এখন? স্বপ্নের উড়ানে ভর করে একের পর এক নজরকাড়া ইনিংস খেলেই চলেছেন এই তরুণ। ক্রিকেট মহল ইতিমধ্যেই মুকুলকে ঘিরে জল্পনা শুরু করেছে যে, ইডেন কি ভারতের আরেক ‘ফিনিশার’-এর জন্ম দিল? সময়ই দেবে তার উত্তর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto