Tuesday, July 14, 2026
HomeScroll'ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের জেলে ঢোকানো হবে', বাঁকুড়া থেকে হুঙ্কার শাহ'র
Amit Shah

‘ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের জেলে ঢোকানো হবে’, বাঁকুড়া থেকে হুঙ্কার শাহ’র

'বাংলায় নারী সুরক্ষা নেই', অভিযোগ শাহ'র

ওয়েব ডেস্ক : ২০২৬ সালেই বাংলা দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি (BJP)। সেই কারণে আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোর প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার বাঁকুড়ার (Bankura) সভা থেকে থেকে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের জেলে ঢোকানো হবে।

এদিন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) জোড়া সভা রয়েছে বাঁকুড়ায়। এদিন প্রথমে ওন্দায় (Onda) সভা করেন তিনি। সেখান থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হন তিনি। বলেছেন, অনুপ্রবেশকারীরা ভারতের জন্য বিপদ। চাকরি-অন্ন কেড়ে নিচ্ছে তারা। বাংলা আর একজন অনুপ্রবেশকারীকেও বরদাস্ত করবে না। ভারত কোনও ধর্মশালা নয় বলেও জানিয়েছেন শাহ। আমাদের ভূমি যারা কব্জা করছে, তাদের বিজেপি সরকার জেলে পাঠাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও খবর : তামিলনাড়ু ভোটে বাংলার তিন IPS, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে সুপ্রতিম সরকাররা

আরজিকর ও সন্দেশখালি প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলায় নারী সুরক্ষা নেই। মমতাদিদি বলেছেন ৭টার পরে মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। কিন্তু অসমে রাত ১টায় মহিলারা স্কুটিতে করে বিয়েবাড়ি যান। বিজেপি ক্ষমতায় আসলে ২৪ ঘন্টা সুরক্ষা দেওয়া হবে।’

সঙ্গে এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃণমূল (TMC) ভাবে ওদের কিছু হবে না। বিজেপির ৩০০ কর্মীকে নির্বাচনী হিংসায় খুন করেছে। ওদের বলছি, যারা বিজেপি কর্মীদের বিরক্ত করেছেন, সরকার গঠন হলে তাদের হিসেব নেব।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot