HomeScrollপুজোর মাসে অন্নপূর্ণার ৩০০০ টাকা পাবেন না কারা? নথি যাচাইয়ে ‘অযোগ্য’ হলেই...
Annapurna Yojana

পুজোর মাসে অন্নপূর্ণার ৩০০০ টাকা পাবেন না কারা? নথি যাচাইয়ে ‘অযোগ্য’ হলেই অক্টোবর থেকে বন্ধ, বড় ঘোষণা

কলকাতা: দুর্গাপুজোর মুখে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। অক্টোবর মাস থেকে প্রকল্পের টাকা পাবেন শুধুমাত্র যাচাইয়ে যোগ্য প্রমাণিত উপভোক্তারাই। নথিপত্র যাচাইয়ের পর যাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হবে, তাঁদের অ্যাকাউন্টে আর মাসিক ৩ হাজার টাকা পাঠানো হবে না বলে জানানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

সরকারের বক্তব্য, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত যোগ্য প্রাপকদের কাছেই পৌঁছয়, সে জন্য তালিকা যাচাই করা হচ্ছে। কেউ প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না করলেও আগে কোনও ভাবে সুবিধা পেয়ে থাকলে, যাচাইয়ের পরে তাঁর নাম বাদ যেতে পারে।

বিশেষ করে আবেদনপত্রে দেওয়া তথ্য এবং প্রয়োজনীয় নথির মধ্যে অসঙ্গতি থাকলে সমস্যা তৈরি হতে পারে। এর আগে সরকারি চাকরি, আয়কর প্রদান বা নির্দিষ্ট ধরনের বাড়ি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়ায় বহু আবেদন বাতিল হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।

অন্য দিকে, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি বা কোনও কারণে নাম নথিভুক্ত হয়নি, তাঁদের জন্য ফের আবেদনের সুযোগ তৈরি হয়েছে। অক্টোবরের শুরুতেই রাজ্যজুড়ে ‘সেবা সেতু অভিযান’ শুরু হয়েছে। সেখানে অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে।

এর আগে জুন মাসেও জনকল্যাণ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ করা হয়েছিল। অনলাইন ও অফলাইন—দুই ভাবেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।

ফলে অক্টোবরের কিস্তি ঘিরে এখন মূল বিষয় নথি যাচাই। যোগ্য উপভোক্তারা টাকা পাবেন, আর যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে বন্ধ হবে সুবিধা—এমনটাই সরকারের অবস্থান।

[youtube-feed feed=1]
Read More

Latest News