Sunday, July 12, 2026
HomeScrollবন্ধ হচ্ছে হরমুজ! অবরোধ শুরু করল আমেরিকা
Donald Trump

বন্ধ হচ্ছে হরমুজ! অবরোধ শুরু করল আমেরিকা

এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়েব ডেস্ক : হরমুজ প্রণালী (Strait of Hormuz) ‘অবরুদ্ধ’ করার পথে হাঁটছে আমেরিকা (America)। এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কোনও জাহাজ যদি সেখানে ঢোকা বা বোরনোর চেষ্টা করে তাদেরকে মার্কিন সেনা আটকাবে বলে জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শনিবার বৈঠক করেছিল আমেরিকা ও ইরান (Iran)। কিন্তু, সেই বৈঠকে কোনও সুরাহা মেলেনি। এর পরেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কথা ঘোষণা করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এদিন জানিয়েছেন, যে জাহাজগুলি ইরানকে শুল্ক বা অর্থ দিয়ে সাহায্য করেছে তাদেরকে খুঁজে বার করে আটক করা হবে। মার্কিন বাহিনীকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : দক্ষিণ লেবাননে বিস্ফোরণ! গ্রামের পর গ্রাম উড়িয়ে দেওয়ার ভিডিয়ো ঘিরে বিতর্কে ইজরায়েল

ট্রাম্প দাবি করেছেন, হরমুজে (Strait of Hormuz) কোনও মাইন রাখা হয়েছে, এমন ভয় দেখিয়ে জলপথ দখল করে রেখেছে ইরান। সেই মাইনগুলি ধ্বংস করা হবে বলেও জানিয়েছেন তিনি। ইরান যদি কোনও জাহাজের উপর হামলা চালায় তাহলে, পাল্টা হামলা চালানো হবে। আর সেটা যে ভয়াবহ হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে জানিয়েছেন, এক সময় হয়তো আমরা এমন জায়গায় পৌঁছব, সেখানে হয়তো সকল জাহাজকে প্রবেশ ও বের হওয়ার অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হতেই হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করেছিল ইরান। যার প্রভাব এসে পড়েছিল গোটা বিশ্বে। তবে সম্প্রতি বেশ কিছু বন্ধু দেশের জন্য ছাড় দিয়েছিল তেহরান। যার মধ্যে রয়েছে ভারতের জাহাজও। ট্রাম্প একদিকে সন্দেহ করছেন, হরমুজ নিয়ন্ত্রণ করতে চাইছে ইরান। অন্যদিকে জাহাজগুলি থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছে তারা। আর সেই কারণে হরমুজ প্রণালী ‘অবরুদ্ধ’ করল আমেরিকা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto