Wednesday, April 15, 2026
HomeScrollভোটার সচেতনতায় কেন হিন্দি ছবির পোস্টার? প্রশ্ন কমিশনের
Election Commission

ভোটার সচেতনতায় কেন হিন্দি ছবির পোস্টার? প্রশ্ন কমিশনের

দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে কারণ জানতে চাইল কমিশন

ওয়েবডেস্ক-  দক্ষিণ কলকাতার (South Kolkata)  ডিইওর (DEO) পোস্ট নিয়ে কারণ জানতে চাইবে CEO দফতর। ভয়হীনভাবে ভোটারদের (Voter) ভোট দেওয়ার লক্ষ্যে হিন্দি ছবির পোস্টার (Hindi Movie Poster) ও ক্যাপশন ব্যবহার নিয়ে বার্তা সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ছয় দফা গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে কেন ছবির পোস্টার ব্যবহার করা হল, কারণ জানতে চাইল নির্বাচন কমিশন।

জানা গেছে, দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন কর্মকর্তা (DEO) ভোটারদের সচেতন করার জন্য বলিউডের ছবির সংলাপ ও পোস্টার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়েছিলেন, এই পরেই প্রশ্ন তুলল কমিশন। নির্বাচন কমিশন আইন অনুযায়ী, নির্বাচনের প্রচারণায় এবং ভোটার সচেতনতায় কোনও অরাজনৈতিক প্রচারণায় অস্পষ্টতা বা বিভ্রান্তি থাকলে তা খতিয়ে দেখা হয়। পোস্টারগুলিতে কেন হিন্দি ছবির সংলাপ ব্যবহার করা হয়েছে, সেই নিয়ে কমিশনের নজরে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন কর্মকর্তা।

 

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে,  এই পোস্টারগুলো রাজ্যের সংস্কৃতি বিরোধী এবং বিজেপি কমিশনকে ব্যবহার বাংলায় ভোট করাতে চাইছে। সুষ্ঠু ভোট করাতে তৎপর কমিশন। ছয় দফা নির্দশিকা দিয়েছে।

আরও পড়ুন-  ‘আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত জেলা শাসক ও DEO-দের সরকারি সম্পত্তি থেকে রাজনৈতিক ব্যানার ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এবং ভোটার সচেতনতার (SVEEP) পোস্টারগুলোর বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99