Sunday, July 19, 2026
HomeScrollপ্রতি রানে ১০টি গাছ লাগাবে নাইট শিবির! মাঠে হতাশ করলেও অভিনব উদ্যোগে...
Kolkata Knight Riders

প্রতি রানে ১০টি গাছ লাগাবে নাইট শিবির! মাঠে হতাশ করলেও অভিনব উদ্যোগে মন জিতল KKR

KKR-এর এই কর্মসূচি সম্পর্কে জানলে নাইট সমর্থক হিসেবে আপনারও গর্ব হবে

ওয়েব ডেস্ক: বাইশ গজে নিষ্প্রভ হলেও পরিবেশ রক্ষায় বড়সড় উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চলতি মরশুমে এখনও একটাও জয় পায়নি কিং খানের ফ্র্যাঞ্চাইজি। তাই বলে তো আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা কমে যায় না। তাই এবার কেকেআর চালু করল ‘রানস টু রুটস’ কর্মসূচি। শনিবার গাছ লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন দলের সহ-স্বত্বাধিকারী জুহি চাওলা (Juhi Chawla)।

এখন প্রশ্ন হচ্ছে, ‘রানস টু রুটস’ (Runs To Roots) কর্মসূচির মাধ্যমে কী করতে চলেছে কেকেআর? ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, চলতি আইপিএল (IPL 2026) মরশুমে কেকেআর যত রান করবে, প্রতিটি রানের জন্য ১০টি করে গাছ লাগানো হবে ফ্র্যাঞ্চাইজির তরফে। অর্থাৎ, মাঠে ব্যাটসম্যানদের প্রতিটি রান সরাসরি জুড়ে যাবে পরিবেশ রক্ষার সঙ্গে। অর্থাৎ, খেলার মাঠের পরিসংখ্যান এবার সরাসরি পরিবেশকে বাঁচাতে চলেছে নাইট শিবিরের এই অভিনব উদ্যোগের মাধ্যমে।

আরও পড়ুন: অনভিজ্ঞ অভিষেককে কোচ করেই ডুবছে KKR? লাগাতার হারের নেপথ্যে কি দলের কোচিং স্টাফ?

কেকেআরের ‘রানস টু রুটস’ প্রসঙ্গে জুহি চাওলা বলেন, ক্রিকেট আমাদের দেশে শুধুমাত্র একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে। তাঁর কথায়, খেলাধুলার মধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার শক্তি রয়েছে, আর ‘রানস টু রুটস’ সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে ভক্তদের উৎসাহকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য একটি স্থায়ী পরিবেশগত প্রভাব তৈরি করতে চায় কেকেআর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot