Thursday, June 18, 2026
HomeBig newsআইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই কী বললেন মমতা?
Mamata Banerjee

আইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই কী বললেন মমতা?

আইপ্যাকের সঙ্গে যুক্ত যবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করে দেব, আশ্বাস মমতা'র

ওয়েব ডেস্ক : ভোটের আর মাত্র চার দিন বাকি। তার মাঝেই এর তারকেশ্বর থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত, ভোটের মুখে আইপ্যাক (I-PAC) কাজ বন্ধ করেছে বলেছে বলেই দাবি। তবে এ নিয়ে মমতা আশ্বাস দিয়েছেন, আইপ্যাকের সঙ্গে যুক্ত যবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করে দেবে তৃণমূল সরকার (TMC)।

এদিন তারকেশ্বর (Tarkeshwar) থেকে মমতা (Mamata) বলেন, ‘আমাদের রোড ইডি রেড করছে। ভোটের সময় কেন ভাই? এখন মনে পড়ল? আমাদের এজেন্সিগুলোকে বলছ যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই একটা আছে।’

আরও খবর : ‘বাজেটে কেন মেয়েদের টাকা দেননি’ তারকেশ্বর থেকে মোদি সরকারকে নিশানা মমতার

এর পরেই তিনি বলেছেন, ‘ওদের ভয় দেখানো হলে ওরা আমাদের সঙ্গে যুক্ত হবে। আমরা অদেরকে চাকরি দেব। আমি একটি ছেলেকেও চাকরিছাড়া করব না। আমি সকালে অভিষেকের সঙ্গে কথা বলেই এসেছি। পরিষ্কার করে বলি, আপনাদের এই চক্রান্ত আর কত করবেন? কত অত্যাচার করবেন? কত অনাচার করবেন? আর কত ভোট কাটবেন? এর পর তো এনআরসি করবেন’

উল্লেখ্য, গত শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রস্তাবক-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এ নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন মমতা। এদিকে আইপ্যাকের তরফে কর্মীদের পাঠানো এক ইমেলে জানানো হয়েছে, “নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার” কারণে আপাতত সব কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। একইসঙ্গে কর্মীদের প্রায় ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। ১১ মে-র পর ফের যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা। আর এ নিয়ে এদিন সরব হলেন মমতা (Mamata Banerjee)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO