Thursday, June 4, 2026
HomeScroll‘বাজেটে কেন মেয়েদের টাকা দেননি’ তারকেশ্বর থেকে মোদি সরকারকে নিশানা মমতার
Mamata Banerjee

‘বাজেটে কেন মেয়েদের টাকা দেননি’ তারকেশ্বর থেকে মোদি সরকারকে নিশানা মমতার

কোনওদিন মোদি সরকার মহিলা বিল আনবে না, মিথ্যা বলা হচ্ছে

ওয়েবডেস্ক- প্রথম দফা নির্বাচনের (2026 Assembly Election)  আগে আজ শেষ রবিবার ফলে আজ ফুল দমে ভোট প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিকে আজ জাতির উদ্দেশে মহিলা বিল (Women Reservation Amendments Bill)  নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে তুলোধনা করার পর আজ বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ চার জায়গায় প্রচারে মোদি।

দক্ষিণবঙ্গের জঙ্গলমহল এলাকায় চারটি সভা করবেন। প্রথম সভা বাঁকুড়ার বড়জোড়া, দ্বিতীয় সভা পুরুলিয়া, তৃতীয় সভা ঝাড়গ্রাম স্টেডিয়ামে, চতুর্থ সভা পশ্চিম মেদিনীপুরের বেলদায়। এদিকে মোদির হুঙ্কার, তর্জন, গর্জনের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির উদ্দেশে ভাষণে মোদির তৃণমূল সরকারকে তুলোধনা নিয়ে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারকেশ্বর (Tarakeshwar)  থেকে মমতা বলেন, মহিলার বিলের সঙ্গে আমি সম্পূর্ণ রূপে আছি। এক বিল কবার পাশ হয়? মহিলা বিলের সঙ্গে তোমরা ডিলিমিটেশন জুড়ে দিচ্ছ। আমরা বলি না করে দেখাই। তোমাদের পার্টিতে কত পার্সেন্ট আছে? ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আমরা সবাই সমর্থন করেছিলাম।

সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকর হল না কেন? মোদি শাহ জবাব দাও। একটা বিল কতবার পাশ হবে? তোমরা ৮৫০ –এর বেশি লোকসভায় আসন করতে যাচ্ছিলে, যাতে তোমরা ক্ষমতা থাক। কোনওদিন মোদি সরকার মহিলা বিল আনবে না। দূরদর্শনে মিথ্যা কথা বলা হচ্ছে। সরকারি মেশিনারি ব্যবহার করে কীভাবে রাজনৈতিক প্রচার?

আরও পড়ুন-  মোদির ভাষণ ‘দুর্ভাগ্যজনক’! প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কী লিখলেন মমতা?

যখন বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন চলছে, তখন কেন তড়িঘড়ি এই বিল পাশ করাতে তৎপরতা? মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি বা কেন যুক্ত করা হল? তৃণমূল কংগ্রেসই একমাত্র নারীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে দাবি মমতার। তৃণমূল সুপ্রিমো বলেন, বাজেটে কেন মেয়েদের টাকা দিলেন না? আমরা তো বাজেটে ঘোষণার করার আগেই দিয়েছি।

শনিবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণকে ‘ভণ্ডামি’ বলে এক্স হ্যান্ডেলে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, মোদি যা করেছেন তা কাপুরুষোচিত, ভণ্ডামি। ক্ষমতা নিজের হাত থেকে ফসকে যেতেই বিরোধীদের আক্রমণে মরিয়া হয়ে উঠেছেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D