Sunday, July 26, 2026
HomeBig newsঅশান্ত হরমুজ, গুজরাটগামী জোড়া কার্গো জাহাজ আটকালো ইরান
Strait of Hormuz

অশান্ত হরমুজ, গুজরাটগামী জোড়া কার্গো জাহাজ আটকালো ইরান

ভারতের বাণিজ্যিক স্তরে বড় প্রভাব পড়ার আশঙ্কা

ওয়েবডেস্ক-  তুমুল অশান্তি মধ্যপ্রাচ্যে (Middle East) । গুজরাটগামী (Gujarat Bound)  জাহাজ আটকে দিল ইরান (Iran) । হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)  চরম উত্তেজনা। নিয়ম লঙ্ঘনের অভিযোগে জোড়া কার্গো জাহাজ (Twin cargo ships)  আটকে দিয়েছে রেভোলিউশনারি গার্ডস (Revolutionary Guards) । এই জাহাজটি গুজরাটের দিকে যাচ্ছিল।

বুধবার বাণিজ্যপথে দুটি কার্গো জাহাজ আটক করেছে বলে জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস বা IRGC। উদ্বেগে বিষয় হল, প্রাথমিকভাবে জানা গিয়েছে, আটক হওয়া জাহাজগুলির মধ্যে একটির ভারতের গুজরাতের আসার কথা ছিল। আটক করা জাহাজ দুটির নাম  লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোনডাস’ (Epaminondas) এবং পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ (MSC Francesca)। এই জাহাজ দুটি  দুবাই থেকে গুজরাটের মুন্দ্র বন্দরের দিকে যাচ্ছিল। ইরানের দাবি মতো জাহাজ দুটি অনুমতি ছাড়াই ইরানি জলসীমা ব্যবহার করে যাতায়াত করছিল। বিশেষজ্ঞদের ধারণা ওমান উপসাগরে মার্কিন বাহিনী কর্তৃক ইরানি জাহাজ ‘তৌসকা’ (Tuska) আটকের পাল্টা পাল্টা জবাব দিল ইরান।

আরও পড়ুন- ‘যে পক্ষ হারের মুখে থাকে, তারা শর্ত আরোপ করতে পারে না’, ট্রাম্পকে কটাক্ষ ইরানের

IRGC-র আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বুধবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করার সময়ে জাহাজ দু’টিকে আটকানো হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে সে দু’টির দখল নিয়েছে IRGC-র নৌবাহিনী এবং সেগুলিকে ইরানের উপকুলীয় জলসীমার দিকে নিয়ে আসা হচ্ছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপরে এই ধরনের আটকের ঘটনা ভারতের বাণিজ্যিক স্তরে বড় প্রভাব পড়তে পারে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99