Monday, April 27, 2026
HomeScrollনির্বাচনী বিধি চলাকালীন কালনায় নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক ২
Kalna

নির্বাচনী বিধি চলাকালীন কালনায় নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক ২

মোট ১০ লক্ষ ৭৭ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে বলে খবর

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার ভোটের আগে চাঞ্চল্য কালনায় (Kalna)। কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর রাখতে বিশেষ নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা (Money Recovered)। এই ঘটনায় পুলিশ (Police) দু’জনকে আটক করেছে বলে খবর।

পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনা (Kalna) থানার অধীন বৈদ্যপুর পুলিশ আউটপোস্টের উদ্যোগে কুলটি হাড়িতলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ব্রজগোপাল হালদার। তাঁর সঙ্গে ছিলেন এএসআই চন্দ্রব্রত রায়চৌধুরী, এএসআই অনুপ কুমার ধারা, কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং ফ্লাইং স্কোয়াড (FST)-এর ম্যাজিস্ট্রেট।

আরও খবর : নির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে বিজেপির পতাকা, ভাইরাল ভিডিও

পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১০ লক্ষ ৭৭ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে। হুগলির পান্ডুয়ার তিন্না এলাকার বাসিন্দা সুরেন্দর সাউয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ টাকা। অন্যদিকে কালনার বাঘনাপাড়া (কৈখালি) এলাকার বাসিন্দা নূর আলম শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা এই বিপুল পরিমাণ নগদের কোনও বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। নির্বাচন চলাকালীন নির্ধারিত সীমার অতিরিক্ত নগদ বহন করা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। যাক কারণে দু’জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে অর্থগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশের (Police) দাবি, অবাধ ও সুষ্ঠ ভোটগ্রহণ নিশ্চিত করতে এমন নজরদারি আরও জোরদার করা হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188