Sunday, June 14, 2026
HomeScrollনির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে বিজেপির পতাকা, ভাইরাল ভিডিও
2026 West Bengal Assembly Election

নির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে বিজেপির পতাকা, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী

নদিয়া- নির্বাচনের (2026 Assembly Election)  জন্য ব্যবহৃত পুলিশ (Police)  লেখা গাড়িতে বিজেপির পতাকা (Bjp Flag) , ভাইরাল ভিডিও। নির্বাচন কমিশনের (Election Commission)  নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী, এটা তৃণমূলের কাজ পাল্টা প্রতিক্রিয়া বিজেপি সাংসদের, শুরু তরজা। নির্বাচনের শেষ লগ্নে প্রচারের ময়দানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আঁতাত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

ভাইরাল হয়েছে ইতিমধ্যে ভিডিও, ভিডিওতে দেখা যায় পুলিশ লেখা একটি গাড়িতে বিজেপির পতাকা। আর তাতেই সড়ক তৃণমূল কংগ্রেস যদিও আমরা সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি। শান্তিপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী একাধিক বিষয়ে তাঁর ক্ষোভ উগরে দেন।

​তৃণমূল প্রার্থীর প্রধান অভিযোগ ​গ্রামাঞ্চলে সরকারি জলপ্রকল্প ‘সজল ধারা’র বিভিন্ন কাঠামোতে বিজেপির পতাকা লাগানো রয়েছে। তৃণমূলের পতাকা কোনও সরকারি জায়গায় থাকলে তা খুলে ফেলা হলেও বিজেপির ক্ষেত্রে কমিশন নীরব থাকছে বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন-  সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মতাদর্শ প্রকাশ, সাসপেন্ড কলকাতা পুলিশের কনস্টেবল

​ বিএসএফ বা সেনাবাহিনীর গাড়িতে বিজেপির পতাকা লাগানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তাঁর প্রশ্ন, “যাদের ন্যূনতম নীতিবোধ বা জ্ঞান নেই, তারা কীভাবে বিএসএফ-এর গাড়িতে দলীয় পতাকা লাগাতে পারে?”

প্রার্থীর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা রাজ্যের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে বলে তিনি জানান।

​বিজেপির কর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা শান্তিপুর আসনটিকে ব্রাজিল বনাম হংকং ফুটবল ম্যাচের মতো মনে করছে, যেখানে ওরা হংকংকে ২০ গোল দেবে ভাবছে। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস নির্বাচনের শেষে ওদের জন্যই ক্ষতিকর হবে।”

​নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন যে, কমিশন বর্তমানে পুরোপুরি বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, যা ভারতীয় গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। নির্বাচনের ফলাফল এই সমস্ত অন্যায়ের যোগ্য জবাব দেবে বলেও তিনি আশাপ্রকাশ করেন। যদিও তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানাচ্ছেন এই ঘটনা পুরোপুরি তৃণমূলের চক্রান্ত কেউ বা কারা এই গাড়িতে পতাকা লাগিয়ে রীতিমতো প্রচারের আলোয় আসার চেষ্টা করছে এই কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d