Monday, June 15, 2026
HomeBig news৪ ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

৪ ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শাখাওয়াত মেমোরিয়ালে মমতা, স্ট্রং রুম থেকে বেরিয়ে এ কী বললেন?

কলকাতা: ৪ ঘণ্টা পর স্ট্রংরুম (​​​​​​​Strong Room) থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রার্থী হিসেবে ৮ টা নাগাদ নিজে পৌঁছে গিয়েছিলেন শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে। ৪ ঘণ্টা পর রাত ১২ টা বেজে ৭ মিনিটে বের হন তিনি। স্ট্রংরুম থেকে বেরিয়ে মমতা বলেন, গণনায় কারচুপির পরিকল্পনা করলে বরদাস্ত করব না।” পাশাপাশি কমিশনকেও নিশানা করলেন তিনি।

রাজ্যজুড়ে ভোট-পরিস্থিতি (West Bengal Assembly Election 2026) নিয়ে বৃহস্পতিবার বিকেলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিডিওবার্তায় তিনি স্পষ্ট জানান, ইভিএম নিয়ে কারচুপির আশঙ্কা আছে এবং তাই স্ট্রংরুমে কড়া পাহারার প্রয়োজন। তার কয়েক ঘণ্টার মধ্যে ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তিনি। বৃহস্পতিবার স্ট্রং রুম বিতর্কে দফায় দফায় উত্তেজনা বাড়ছে।এরপর রাত ৮ টা নাগাদ বৃষ্টি মাথায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান তিনি। ৪ ঘণ্টা সেখানেই ছিলেন। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা বেজে ৭ মিনিটে বের হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জানালেন, কারচুপির অভিযোগ পেয়েই ছুটে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুম ঘিরে বিতর্ক, কারচুপির অভিযোগ উড়িয়ে দিল কমিশন

বেরিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কারচুপির চেষ্টা করা হচ্ছে। গণনায় কারচুপির পরিকল্পনা করলে বরদাস্ত করব না। কিন্তু কোনও অন্যায় বরদাস্ত করা হবে না।” এরপরই গাড়িতে স্কুল চত্বর ছেড়ে বাড়ির পথে রওনা দিলেন মমতা। রাজ্য পুলিশ দায়িত্ব পালন না করলে তা কমিশনের ব্যর্থতা বলেও মন্তব্য করলেন মমতা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO