Wednesday, June 17, 2026
HomeScrollডায়মন্ড হারবারে ভোট শুরু হতেই ইভিএম বিকল, ভোট না দিয়েই বাড়ির পথে...

ডায়মন্ড হারবারে ভোট শুরু হতেই ইভিএম বিকল, ভোট না দিয়েই বাড়ির পথে ভোটাররা

ইভিএম মেশিন সারাতে টেকনিশিয়ানকে ডাকা হয়েছে

ডায়মন্ড হারবার-  ডায়মন্ড হারবার বিধানসভার (Diamond Harbour Assembly) রায় নগর প্রাথমিক বিদ্যালয় ২৪৩ নম্বর বুথের ভোটগ্রহণ (Voting) কেন্দ্রে ইভিএম (EVM) মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে প্রায় ৩০ মিনিটের ওপর পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ আছে। ইভিএম মেশিন সারাতে টেকনিশিয়ানকে ডাকা হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা ভোট না দিয়েই ফিরছেন বাড়িতে। পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া কখন শুরু হবে তা স্পষ্ট নয়।

অস্থির আবহে  বাংলায় দু দফায় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন (Election Commission) । প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়, এর পর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল ১৪২ আসনে নির্বাচন হয়। দ্বিতীয় দফার ভোটে ফের কারচুপি থেকে শুরু করে ইভিএম এ স্টিকার লাগানো সহ একাধিক অভিযোগ কমিশনের জমা পড়ে। ফলে অভিযোগ আসলে পুনর্নির্বাচনের (Re Polling)  ইঙ্গিত আগেই দিয়েছিল কমিশন। এবার সেই মতো দিনক্ষণ আজ ২ মে শনিবার পুনর্নির্বাচন শুরু ১৫ টি বুথে।

এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)  জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা (Magrahat West Legislative Assembly)  কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা (Diamond Harbour Legislative Assembly)  কেন্দ্রের ৪টি। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন-  পরিযায়ী ভোট কোথায় পড়ল? অঙ্ক কি খুব কঠিন?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে গত ২৯ এপ্রিল এই বুথগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল,  কিন্তু নির্বাচন কমিশন ‘জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১’-এর ৫৮(২) ধারা অনুযায়ী সেই ভোট বাতিল ঘোষণা করেছে।  রিটার্নিং অফিসার (RO) এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট বুথগুলির ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে,  ভোটগ্রহণ ও যাচাই-বাছাইয়ের সময় কারচুপির অভিযোগ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভায় ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩), উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১) এর  পুনর্নির্বাচন পর্ব চলবে।

অপরদিকে ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভায়  পুনর্নির্বাচন চলবে  বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয়।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO