Monday, May 4, 2026
HomeScrollকেতুগ্রামে হারের ধাক্কায় হতবাক তৃণমূল প্রার্থী, তুললেন মেরুকরণ ও ‘রিগিং’-এর প্রশ্ন
TMC

কেতুগ্রামে হারের ধাক্কায় হতবাক তৃণমূল প্রার্থী, তুললেন মেরুকরণ ও ‘রিগিং’-এর প্রশ্ন

'আমি তো ভাবতেই পারিনি যে এত লোক আমাদের সঙ্গে নেই!', বললেন তৃণমূল প্রার্থী

ওয়েব ডেস্ক : বাংলায় বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election Result 2026) প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) ফলাফল ঘিরে। একাধিক কেন্দ্রে আশানুরূপ ফল না হওয়ায় হতাশ ঘাসফুল শিবির। সেই আবহেই কেতুগ্রামের তৃণমূল প্রার্থী শেখ শাহনওয়াজের প্রতিক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত বিস্ময় প্রকাশ করেন শেখ শাহনওয়াজ। তাঁর কথায়, “আমি তো ভাবতেই পারিনি যে এত লোক আমাদের সঙ্গে নেই! মানুষ তো সব সময় আমাদের সঙ্গেই ছিল।” জনসংযোগ ও সংগঠনের ভিত্তি থাকা সত্ত্বেও এমন ফলাফল কীভাবে এল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও খবর : সাখোয়াত মেমোরিয়াল ভোট গণনাকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়

পরাজয়ের কারণ হিসেবে বিজেপির (BJP) ‘মেরুকরণের রাজনীতি’-কেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, হিন্দু-মুসলমান বিভাজনের রাজনীতি ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। একইসঙ্গে তিনি ইভিএম বা ভোট প্রক্রিয়া নিয়েও সংশয় প্রকাশ করে বলেন, “এটা পোলারাইজড ভোট, নাকি মেশিনারি রিগিং, সেটা পরে বোঝা যাবে।”

শুধু নিজের কেন্দ্র নয়, গোটা পশ্চিমবঙ্গের ফলাফল নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন শেখ শাহনওয়াজ। তাঁর বক্তব্য, এমন বিপর্যয়ের ছবি আগে কখনও কল্পনাও করেননি তাঁরা। নির্বাচনের ফল ঘিরে তৃণমূলের অন্দরে যে অস্বস্তি তৈরি হয়েছে, এই প্রতিক্রিয়া যেন তারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188