ওয়েবডেস্ক- ভোট গণনা (Vote Counting) চলছে। এখনও পর্যন্ত যা ফলাফল সেখানে গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট। ভবানীপুর (Bhawanipur) হাইভোল্টেজ কেন্দ্রে এগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool supremo Mamata Banerjee)।
সোমবার সকালেই দলীয় কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় ৩ টে বেজে ৩৫ মিনিট নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। গেলেন সাখোওয়াত মেমোরিয়ালের (Sakhowat Memorial) গণনাকেন্দ্রে।
২২৬ আসন নিয়ে এবার জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রেজাল্ট বের হতেই চিত্র প্রায় স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট কিংবা প্রার্থীরা ভোটগণনা কেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে।
আরও পড়ুন- ভোটগণনায় দেরি কেন? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?
১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। জোর করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অত্যাচার করছে। জোর করে কার্যালয় দখল করছে। এসআইআরের নামে দেখেছেন ভোট লুট করেছে’। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এখনও ১০০টার মতো আসন আছে যেখানে তৃণমূল এগিয়ে আছে। সেগুলো বলছে না। মিথ্যা খবর রটাচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত। তাকে গতকাল বদলি করে দিয়েছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে বাহিনীকে সঙ্গে নিয়ে। পুলিশও কমিশনের হয়ে কাজ করছে।”







