Tuesday, May 5, 2026
HomeBig newsবাংলার ভাবী মুখ্যমন্ত্রী কে? জল্পনার মাঝে আজ কলকাতায় শাহ-রাজনাথ
BJP Wins Bengal Election 2026

বাংলার ভাবী মুখ্যমন্ত্রী কে? জল্পনার মাঝে আজ কলকাতায় শাহ-রাজনাথ

পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব

কলকাতা: বিজেপির (BJP) বঙ্গ জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার ভাবী মুখ্যমন্ত্রী কে? নির্বাচন (West Bengal Assembly Election 2026) চলাকালীনই বিজেপি স্পষ্ট করেছিল, ‘ভূমিপুত্র’ই হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনও নির্দিষ্ট মুখ সামনে না রেখেই লড়াইয়ে নেমেছিল গেরুয়া শিবির। ফল প্রকাশের পর সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলের কেন্দ্রবিন্দু।

দিল্লি সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহের (Amit Shah) পাশাপাশি রাজনাথ সিংয়েরও (Rajnath Singh) শহরে পৌঁছনোর সম্ভাবনা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরই তাঁর কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। এখানে এসে বিজেপি বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বসবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। পাশাপাশি, দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত।

আরও পড়ুন: মাসে ৩ হাজার থেকে সপ্তম পে কমিশন! ‘সোনার বাংলা’ গড়তে বিজেপির প্রতিশ্রুতির ঝুলি কতটা ভরতি?

মুখ্যমন্ত্রী পদে কারা দৌড়ে?
সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম। বিরোধী দলনেতা হিসেবে আগেই নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এ বার নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয়ের ফলে তাঁর দাবিই জোরদার হয়েছে। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।

তালিকায় রয়েছেন আরও কয়েকজন। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকে জয়ী, তাঁর নামও আলোচনায়। স্বপন দাশগুপ্ত এবং শমীক ভট্টাচার্যের নামও ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও শমীক ভোটে লড়েননি, ফলে তাঁকে মুখ্যমন্ত্রী করতে হলে ৬ মাসের মধ্যে বিধায়ক হতে হবে। ফলত, চূড়ান্ত সিদ্ধান্ত এখন দলের শীর্ষ নেতৃত্বের হাতেই। নজর এখন দিল্লি ও কলকাতার বৈঠকের দিকে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto