Saturday, June 20, 2026
HomeScrollমাসে ৩ হাজার থেকে সপ্তম পে কমিশন! ‘সোনার বাংলা’ গড়তে বিজেপির প্রতিশ্রুতির...
BJP

মাসে ৩ হাজার থেকে সপ্তম পে কমিশন! ‘সোনার বাংলা’ গড়তে বিজেপির প্রতিশ্রুতির ঝুলি কতটা ভরতি?

এবার বাংলায় কী কী কাজ করবে বিজেপি সরকার?

ওয়েব ডেস্ক: পদ্মফুল ফুটলে বাংলার ছবি বদলাবে (BJP Wins Bengal Election 2026)। ফলপ্রকাশের পর দিল্লি থেকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তার আগেই সামনে এসেছে সম্ভাব্য রূপরেখা। ক্ষমতায় এলে কোন কোন প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে চায় গেরুয়া শিবির (BJP)?

  • প্রথম সিদ্ধান্তেই বড় চমক: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালুর ছাড়পত্র।
  • মহিলাদের আর্থিক ভরসা: মধ্যবিত্ত ও গরিব মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি।
  • চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা: বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ৩০০০ টাকার সহায়তা।
  • সরকারি কর্মীদের স্বস্তি: ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন, ৬ মাসে অষ্টম পে কমিশনের ইঙ্গিত।
  • নারী সুরক্ষা জোরদার: ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন, সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ।

আরও পড়ুন: ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, ভিজবে কলকাতা-সহ দুই বঙ্গ

  • স্বাস্থ্য পরিষেবায় জোর: প্রসূতিদের হাসপাতালে সন্তান জন্ম নিশ্চিতকরণ, ক্যান্সার টিকাকরণে গুরুত্ব।
  • কর্মসংস্থানে ফোকাস: ক্ষুদ্র শিল্পের প্রসার, যুবকদের স্বনির্ভর করার পরিকল্পনা।
  • কঠোর অবস্থান অনুপ্রবেশে: ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি প্রয়োগের বার্তা।
  • আইনশৃঙ্খলা ও দুর্নীতিতে কড়া পদক্ষেপ: শ্বেতপত্র প্রকাশ, দোষীদের শাস্তির আশ্বাস।
  • কৃষি ও মৎস্যে উন্নয়ন: ধান-আলু-আমচাষে সহায়তা, মৎস্যজীবীদের কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্তি।
  • উত্তরবঙ্গ ও শিল্পে নজর: চা বাগানের উন্নয়ন, দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং, পাটশিল্প আধুনিকীকরণ।
  • ভাষা ও সংস্কৃতিতে গুরুত্ব: কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির উদ্যোগ।
  • বিতর্কিত ইস্যুতেও ইঙ্গিত: ৬ মাসের মধ্যে UCC চালুর কথা।

প্রতিশ্রুতির তালিকা দীর্ঘ। এখন দেখার, ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতিগুলি কতটা দ্রুত বাস্তবে রূপ পায়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto