Saturday, June 20, 2026
HomeScrollনবান্নেও উড়ল গেরুয়া আবির, ‘জয় শ্রীরাম’ স্লোগান
Nabanna

নবান্নেও উড়ল গেরুয়া আবির, ‘জয় শ্রীরাম’ স্লোগান

বিজেপির জয়ের পরেই নবান্নে আনন্দে মাতোয়ারা সরকারি কর্মীরা

কলকাতা: মমতার নবান্নে (Nabanna) উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। ২০০-এর বেশি আসন পেয়ে বাংলার ক্ষমতায় বিজেপি। মঙ্গলবার সকালেই সকালেই সেখানকার কর্মচারীদের একাংশকে দেখা গেল ভারতীয় জনতা পার্টির বাংলা জয়ের আনন্দে মাতোয়ারা হতে। রাজ্যে পালাবদল ঘটতেই সরকারের প্রশাসনিক ভবনের ভিতরে মঙ্গলবার কর্মীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন সরকারি কর্মীরা। এই দিন নবান্নের একাধিক সরকারি কর্মীদের হাতে গেরুয়া পতাকাও দেখা গিয়েছে।

২০০-র বেশি আসনে জয়ী হয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যে পালাবদল হতেই নবান্নের ভিতরে কর্মীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ স্লোগান। মঙ্গলবারই উলট পুরাণ দেখল নবান্ন। একটা সময় যাঁর আদেশ মেনে চলার অভ্যাস ছিল এই ভবনের, তিনিই এখন ব্রাত্য। বরং স্লোগান উঠছে ‘জয় শ্রীরাম’, ‘বিজেপি জিন্দাবাদ’। যেটা কয়েকটা দিন আগে ভাবাও যেত না।নবান্নের ভিতরে খেলা হল গেরুয়া আবির। মহিলা থেকে পুরুষ নবান্নের সরকারি কর্মীদের একাংশ আবির খেললেন।এই দিন সরকারি কর্মচারীদের একাংশ অভিযোগ করেন, তাঁরা অনেক বঞ্চনার শিকার হয়েছেন। নতুন সরকারের কাছে তাঁরা অনেক আশা রাখছেন। মহার্ঘ ভাতার (ডিএ) প্রসঙ্গও উঠে আসে কর্মীদের কথায়।অনেক দিন ধরেই তাঁরা সরকার বিরোধী। কিন্তু তাঁদের স্বর সবসময় দমিয়ে রাখা হতো। তাই তাঁরা এতদিন চুপ করে থাকতেন। আর মমতা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর অনেকেই খোলাখুলি বিজেপি হিসেবে আত্মপ্রকাশ করলেন।

আরও পড়ুন: আমি হারিনি, তাই ইস্তফা দেব না, মন্তব্য মমতার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto