Saturday, June 20, 2026
HomeScrollপ্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য হাওড়ায়
Howrah

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য হাওড়ায়

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও ছড়িয়েছে

ওয়েব ডেস্ক : প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর তথা দলীয় নেতা শ্যামল মিত্রকে মারধরের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায় (Howrah)। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও ছড়িয়েছে।

জানা গিয়েছে, হাওড়া (Howrah) পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্রকে স্থানীয় একটি বিবাদের জেরে কয়েকজন ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)। ভিডিওতে দেখা গিয়েছে, একাধিক ব্যক্তি তাঁকে ঘিরে বেধড়ক মারধর করছে। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

আরও খবর : পালাবদল ঘটিয়েই বড় মন্তব্য শুভেন্দুর! মুখ্যমন্ত্রী কি তিনিই? কী জানালেন বিজেপি বিধায়ক?

ঘটনার পর তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে শাসকদল।

অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। ভাইরাল ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto