Tuesday, May 5, 2026
HomeScrollহায়দরাবাদ-চণ্ডীগড়গামী বিমানে চাঞ্চল্যকর ঘটনা! আতঙ্কের মধ্যে যাত্রীরা
Indigo

হায়দরাবাদ-চণ্ডীগড়গামী বিমানে চাঞ্চল্যকর ঘটনা! আতঙ্কের মধ্যে যাত্রীরা

চণ্ডীগড় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে

ওয়েব ডেস্ক : ব্যাপক আতঙ্ক ছড়াল হায়দরাবাদ (Hyderabad)-চণ্ডীগড়গামী (Chandigarh) ইন্ডিগোর (Indigo) বিমানে। কেবিনে এই আগুন দেখা যেতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীগড় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এক যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাঙ্কে (Power bank) আগুন লাগে। তার জেরেই এই বিপত্তি।

ইন্ডিগোর (Indigo) তরেফে এ নিয়ে জানানো হয়, এই বিমানটি হায়দরাবাদ থেকে চণ্ডীগড়ে গিয়েছিল। সেখানে পৌঁছনোর পর এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন লাগে। এর পরেই দ্রুত যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এর পর তাঁদেরকে নিয়ে যাওয়া হয় টার্মিনালে।

আরও খবর : বদলা নয় বদল হবে বাংলায়: মোদি

বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, “যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানটিকে পুনরায় পরিষেবায় ফেরানোর আগে সমস্ত রকম নিরাপত্তা পরীক্ষা করা হবে।” মূলত, সাম্প্রতিক সময়েপাওয়ার ব্যাঙ্ক ও লিথিয়াম ব্যাটারিযুক্ত ডিভাইস থেকে আগুন লাগার একাধিক ঘটনা ঘটেছে। সেই কারণে ভারত সহ বিভিন্ন দেশে বিমানযাত্রায় কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারে সীমাবদ্ধতা, নির্দিষ্ট ব্যাটারি ক্ষমতার নিয়ম এবং সেগুলিকে চোখের সামনে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বোর্ডিংয়ের সময় অনেক যাত্রীর কেবিন ব্যাগ পাঠিয়ে দেওয়া হয় কার্গো হোল্ডে। কিন্তু সেখানে যদি পাওয়ার ব্যাঙ্ক বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইসে যদি আগুন লাগার ঘটনা ঘটে তাহলে তা দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তেমনই পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগার ঘটনার কথা সামনে এল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto