Homeলিডপুজোয় রাতভর মেট্রো! পঞ্চমী থেকে দশমী বিশেষ পরিষেবা, দেখে নিন কোন লাইনে...
Kolkata Metro

পুজোয় রাতভর মেট্রো! পঞ্চমী থেকে দশমী বিশেষ পরিষেবা, দেখে নিন কোন লাইনে কখন ট্রেন

ব্লু ও গ্রিন লাইনে সপ্তমী থেকে নবমী ভোর ৪টে পর্যন্ত পরিষেবা, হলুদ-বেগুনি-কমলা লাইনেও বদলেছে সময়সূচি

ওয়েব ডেস্ক : দুর্গাপুজো উপলক্ষে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৫ অক্টোবর পঞ্চমী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত নির্দিষ্ট সূচি মেনে মেট্রো চলবে। পুজোর ভিড়ের কথা মাথায় রেখে একাধিক লাইনে পরিষেবার সময় বাড়ানো হয়েছে।

ব্লু লাইন : দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম

পঞ্চমী ও ষষ্ঠী — ১৫ ও ১৬ অক্টোবর

• সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে।

• আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৪টি মেট্রো চলবে।

• ব্যস্ত সময়ে মেট্রোর ব্যবধান থাকবে ৬ মিনিট।

• দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো রাত ১০টা ৪৮ মিনিটে।

• শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে।

• দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের শেষ মেট্রো রাত ১১টায়।

• শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো রাত ১১টায়।

সপ্তমী, অষ্টমী ও নবমী — ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর

• বেলা ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে।

• দমদম, দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, টালিগঞ্জ, গীতাঞ্জলি, শ্যামবাজার ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো বেলা ১টায়।

• দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ভোর ৩টে ৪৬ মিনিটে।

• দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের শেষ মেট্রো ভোর ৪টেয়।

• শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ভোর ৩টে ৪৮ মিনিটে।

• শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো ভোর ৪টেয়।

দশমী — ২১ অক্টোবর

• প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টা থেকে ১টা ৫ মিনিটের মধ্যে।

• দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে।

• দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।

• শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো রাত ১০টা ২০ মিনিটে।

• শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।

গ্রিন লাইন : হাওড়া ময়দান-সল্টলেক

পঞ্চমী ও ষষ্ঠী

• সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে।

সপ্তমী, অষ্টমী ও নবমী

• বেলা দেড়টা থেকে ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে।

• হাওড়া ময়দান থেকে সল্টলেকের প্রথম মেট্রো বেলা দেড়টায়।

• হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ভোর ৩টে ৫২ মিনিটে।

• সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো বেলা ১টা ৩৪ মিনিটে।

• সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ভোর ৩টে ৫৯ মিনিটে।

• বেলা দেড়টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে।

• হাওড়া ময়দান থেকে সল্টলেকের শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়।

• সল্টলেক থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়।

আরও খবর :  কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি মেল ঘিরে চাঞ্চল্য

হলুদ লাইন : নোয়াপাড়া-বিমানবন্দর

পঞ্চমী ও ষষ্ঠী

• নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে।

• নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত ৯টায়।

• বিমানবন্দর থেকে নোয়াপাড়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে।

• বিমানবন্দর থেকে শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে।

সপ্তমী, অষ্টমী ও নবমী

• নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়।

• নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়।

• বিমানবন্দর থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৪ মিনিটে।

• বিমানবন্দর থেকে শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে।

দশমী

• বিকেল ৩টে থেকে মেট্রো পরিষেবা শুরু হবে।

• নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত ৯টা ১৪ মিনিটে।

• বিমানবন্দর থেকে শেষ মেট্রো রাত ৯টা ৩৮ মিনিটে।

বেগুনি লাইন : জোকা-মাঝেরহাট

পঞ্চমী ও ষষ্ঠী

• ২১ মিনিট অন্তর মেট্রো চলবে।

• জোকা থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে।

• জোকা থেকে শেষ মেট্রো রাত ৯টা ৫ মিনিটে।

• মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৩ মিনিটে।

• মাঝেরহাট থেকে শেষ মেট্রো রাত ৯টা ২৬ মিনিটে।

সপ্তমী থেকে দশমী

• ২৫ মিনিট অন্তর মেট্রো চলবে।

• জোকা থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়।

• জোকা থেকে শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়।

• মাঝেরহাট থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৫ মিনিটে।

• মাঝেরহাট থেকে শেষ মেট্রো রাত ১০টা ৫৫ মিনিটে।

কমলা লাইন : কবি সুভাষ-বেলেঘাটা

পঞ্চমী ও ষষ্ঠী

• ২৫ মিনিট অন্তর মেট্রো চলবে।

• কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে।

• কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৮টা ২০ মিনিটে।

• বেলেঘাটা থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে।

• বেলেঘাটা থেকে শেষ মেট্রো রাত ৮টা ৪৫ মিনিটে।

সপ্তমী থেকে দশমী

• এই চার দিন কমলা লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News