Tuesday, June 30, 2026
HomeScrollমাধ্যমিকে পুরুলিয়ার বড় সাফল্য, মেধাতালিকার প্রথম দশে ৯ পড়ুয়া
Madhyamik Result Out 2026

মাধ্যমিকে পুরুলিয়ার বড় সাফল্য, মেধাতালিকার প্রথম দশে ৯ পড়ুয়া

প্রথম দশে জায়গা করে নিয়েছে জেলার মোট ৯ জন ছাত্রছাত্রী

পুরুলিয়া: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে (Madhyamik Result Out 2026) নজর কাড়ল পুরুলিয়া (Purulia) জেলা। এ বছর মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে জেলার মোট ৯ জন ছাত্রছাত্রী। তার মধ্যে একাই দাপট দেখিয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। ওই প্রতিষ্ঠান থেকে প্রথম দশে রয়েছে ৭ জন ছাত্র। পাশাপাশি চিত্তরঞ্জন বয়েজ হাইস্কুল এবং শান্তময়ী গার্লস হাইস্কুল থেকেও রয়েছে একজন করে কৃতী পড়ুয়া।

জেলার মধ্যে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভিনব প্রতিহার। ৬৯১ নম্বর পেয়ে সে রাজ্যের মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেছে। একই স্কুলের আরও দুই ছাত্র বোধিসত্ত্ব ঘোষ এবং সৌম্য সরকার ৬৮৯ নম্বর পেয়ে যৌথভাবে নবম স্থান অর্জন করেছে।

আরও পড়ুন: মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক মণ্ডল

এ ছাড়াও ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে মোট ৬ জন পড়ুয়া। তাদের মধ্যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের চার ছাত্র অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রায়, শিবম আনন্দ এবং দেব পাল। পাশাপাশি চিত্তরঞ্জন বয়েজ হাইস্কুলের রুদ্রদীপ মণ্ডল এবং শান্তময়ী গার্লস হাইস্কুলের মৌনালি মণ্ডলও জায়গা করে নিয়েছে রাজ্যের প্রথম দশে।

ফল প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন স্কুলে খুশির আবহ। শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক, সকলেই উচ্ছ্বসিত এই সাফল্যে। বিশেষ করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ধারাবাহিক সাফল্য ফের একবার জেলার শিক্ষাক্ষেত্রে তাদের শক্ত অবস্থানকে সামনে এনে দিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO