Tuesday, July 21, 2026
HomeScrollমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ কাটোয়ার সৌমাল্য, স্বপ্ন চিকিৎসক হওয়ার
Katwa

মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ কাটোয়ার সৌমাল্য, স্বপ্ন চিকিৎসক হওয়ার

সৌমাল্যর প্রাপ্ত নম্বর ৬৯২

[h_news]

বর্ধমান: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Result Out 2026) রাজ্যস্তরে ষষ্ঠ স্থান অধিকার করে নজর কাড়ল কাটোয়ার (Katwa) কাশিরামদাস বিদ্যায়তনের ছাত্র সৌমাল্য। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ফল প্রকাশের পর থেকেই খুশির আবহ পরিবার, স্কুল এবং গোটা কাটোয়া শহরজুড়ে। সৌমাল্যের এই সাফল্যে গর্বিত শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষও।

শুধু পড়াশোনাতেই নয়, ছোটবেলা থেকেই কুইজ প্রতিযোগিতার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে সৌমাল্যের। বিভিন্ন সর্বভারতীয় কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কারও জিতেছে সে। পরিবারের দাবি, নিয়মিত সাধারণ জ্ঞান চর্চাই তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক মণ্ড

সাফল্যের পর সৌমাল্য জানিয়েছে, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের জন্য কাজ করাই তার স্বপ্ন। নতুন পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বক্তব্য, “হার্ডওয়ার্কটাই আসল। নিয়মিত পড়াশোনা আর নিজের উপর বিশ্বাস থাকলে ভালো ফল অবশ্যই করা সম্ভব।”

এদিন সৌমাল্যের বাড়িতে পৌঁছে তাকে শুভেচ্ছা জানান কাটোয়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। ফুলের তোড়া, মিষ্টি ও পেন দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কৃতী ছাত্রকে। বিধায়ক জানান, ভবিষ্যতে পড়াশোনা বা অন্য কোনও সমস্যার ক্ষেত্রে সৌমাল্য ও তার পরিবার সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে। প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।

তবে শুভেচ্ছা বিনিময়ের মাঝেই উঠে আসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন। সৌমাল্যের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত কয়েক বছরে রাজ্যের শিক্ষাব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। আগামী দিনে সেই পরিস্থিতির উন্নতিতে উদ্যোগী হওয়ার আবেদন জানান পরিবারের সদস্যরা। এর জবাবে কৃষ্ণ ঘোষ বলেন, “নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কাজ হবে। এলাকার মানুষের সমস্যা সমাধানেও সর্বদা পাশে থাকার চেষ্টা করব।”

সৌমাল্যের এই সাফল্যে এখন কার্যত উৎসবের আবহ কাটোয়া জুড়ে। ভবিষ্যতের ডাক্তারকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন আত্মীয়-পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99