Wednesday, July 1, 2026
HomeBig newsমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
Subhendu Adhikari

মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আজ থেকে বাংলায় শুরু হল বিজেপি সরকারের পথচলা

ওয়েবডেস্ক- মুখ্যমন্ত্রী পদে শপথ (Swearing in as Chief Minister) নিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) । আজ থেকে শুরু হল বাংলায় বিজেপি সরকারের পথ চলা। নরেন্দ্র মোদির (Narendra Modi)  উপস্থিতিতে আজ শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি (Governor R.N. Ravi) ।

সেইসঙ্গে আজ একে একে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা শপথ নিচ্ছেন। মঞ্চে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন পাঁচজন। ক্যাবিনেট মন্ত্রী শপথ নিলেন অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক।

গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এর পর রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের হিসাবে শুভেন্দু অধিকারির নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। শাহ বলেন, এই রাজ্য বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ।

আরও পড়ুন-  ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাশে শুভেন্দু

অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলার গড়ে তোলার আহ্বান জানান। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর খুশির হাওয়া। শুরু আবির খেলা থেকে মিষ্টি বিতরণ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO