Wednesday, May 13, 2026
HomeScroll১৫ বছর পর ‘দখলমুক্ত’ কংগ্রেসের পার্টি অফিস, পুনরুদ্ধার ঘিরে রাজনৈতিক চর্চা
Congress

১৫ বছর পর ‘দখলমুক্ত’ কংগ্রেসের পার্টি অফিস, পুনরুদ্ধার ঘিরে রাজনৈতিক চর্চা

ঘটনাটি ঘটেছে নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাকচুড়া বাজারে

ওয়েব ডেস্ক : রাজ্যে নতুন বিজেপি (BJP) সরকার শপথ নেওয়ার দিনই অন্য এক রাজনৈতিক বার্তা উঠে এল গ্রামবাংলায়। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূলের (TMC) দখলে থাকা কংগ্রেসের (Congress) পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার করল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাকচুড়া বাজারে।

স্থানীয় সূত্রে খবর, বহু বছর আগে তৈরি হওয়া কংগ্রেসের ওই পার্টি অফিস দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের (TMC) দখলে ছিল বলে অভিযোগ। শুক্রবার কংগ্রেস কর্মী-সমর্থকেরা সেখানে গিয়ে দলীয় পতাকা টাঙিয়ে অফিসটি পুনরুদ্ধারের দাবি করেন। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়।

আরও খবর : আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের (Congress) পরাজিত প্রার্থী আব্দুল ইসহাক গাজী। তিনি বলেন, “ এখানে ভোটের আগে আমরা মিটিং করে গেছি কিন্তু সেই সময় মানুষ বার হতে পারেনি, বলতে পারব না কি জন্য বার হয়নি। তবে আজ সেই জায়গায় দাঁড়িয়ে এই সাকচুড়া বাজারে তৃণমূলের দখলে থাকা পার্টি অফিস আজ আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজ এই কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধার করলাম। ”

তাঁর আরও বলেছেন, “সাধারণ মানুষ কে এই বার্তা দেবো, একে একে সবাই আবার কংগ্রেসে ফিরে আসবেন আজ তার প্রতিচ্ছবি দেখা গেল এই কংগ্রেসের পার্টি অফিসে।” রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto