Wednesday, May 13, 2026
HomeScrollহিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের খুশিতে আনন্দে মাথা মুড়িয়ে পুজো সুন্দরবনে

হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের খুশিতে আনন্দে মাথা মুড়িয়ে পুজো সুন্দরবনে

স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সরকার গড়েছে বিজেপি, উচ্ছ্বাসে ভাসছে পঞ্চায়েত কর্মীরা

উত্তর ২৪ পরগনা- উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)  বসিরহাট (Bashihat) মহাকুমার সুন্দরবনের কালীতলা গ্রাম পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথের কর্মীরা আনন্দে ন্যাড়া হয়ে মায়ের পুজো দিলেন। কারণ বিজেপি (Bjp) জয়। হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র (Rekha Patra) জয়লাভ করেছেন, খুশির হাওয়া স্থানীয় এলাকায়।

২০১১ সালে ২ জুলাই ২৪৯ বর্তমান ২৫০ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য নিতাই পদ রায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে তৃণমূলের প্রধান শ্যামল মণ্ডল আক্রমণ করে। সে কথা শুনে তার পুত্র দীনবন্ধু রায় বাঁচাতে গেলে তাকেও আক্রমণ করে। তারপর বাঁচার জন্য পিতা এবং পুত্র নদীতে ঝাঁপ দেন, পালিয়ে সন্ধ্যা সাতটা নগাদ সুন্দরবন জঙ্গলে যায়। তারপর রাতে ১ টা নাগাদ জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসেন কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে যায়।

এর পরেই তারা মানত করেন, নতুন বিজেপি সরকার গড়লে কালীপুজোর মানত করে মাথামুণ্ডন করে পুজো দেবেন পারঘুমটি মিতালী সংঘের মাঠে। উপস্থিত থাকার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সর্বস্তরের কার্যকর্তাদের আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন-  শিক্ষক থেকে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, এসএসসি নিয়ে কী বললেন?

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পরে ১৫ বছর পরে তৃণমূল সরকারের অবসান ঘটে, তার ফলে বিজেপি কর্মী নিতাই পদ রায় তিনি মায়ের পুজো করে মানত পূরণ করে। বিজেপি সরকার গড়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা সেই নির্মম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আজ জয়লাভ করেছি।

আগামী দিনেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত কাজে তাদের পাশে এসে থাকব। তিনি আরও বলেন, রাজ্যের যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের পতনের ফলে সাধারণ মানুষ যেভাবে ভীত সন্ত্রাসের মধ্যে ছিল। এই জয়লাভের ফলে উচ্ছ্বাসে ভাসছেন সুন্দরবনের হেমনগরের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থকরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto