Monday, June 29, 2026
HomeScrollরাহুল ঘনিষ্ঠ নন, কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন
Kerala Chief Minister

রাহুল ঘনিষ্ঠ নন, কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন

কেরলের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস

ওয়েব ডেস্ক: কেরলের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঘনিষ্ঠ কেসি বেণুগোপাল নন, কেরলমের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister) হচ্ছেন প্রাক্তন বিদায়ী বিরোধী দলনেতা ভি ডি সতীশন (VD Satheeshan)। দীর্ঘ টানাপোড়েনের পর কংগ্রেস কর্মীদের দাবিকে সিলমোহর দিল দল। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস (Congress) নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।

কেরলে ১০২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। অথচ ভোটগণনার পর থেকে ১০ দিন কেটে গেলেও এই রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করতে পারছিলেন না কংগ্রেস নেতৃত্ব। গত বিধানসভার বিরোধী দলনেতা সতীশন ছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা।এর আগে কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল যে, কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসাবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছে। কিন্তু বিধায়কদের একাংশ আবার সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান।প্রায় ১০ দিন ধরে নানা টানাপড়েন, আলাপ-আলোচনার পর শেষে সেই রাজ্যের বিরোধী দলনেতা ভিডি সতীশনকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কেসি বেণুগোপাল বা প্রবীণ নেতা রমেশ চেন্নিথালার এ যাত্রা ভাগ্যের শিকে ছিঁড়ল না।

আরও পড়ুন: পেট্রল-ডিজেল নিয়ে মোদির আবেদনের পর দিল্লিতে চালু ওয়ার্ক ফ্রম হোম

বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতারা প্রায় ৪০ মিনিট বৈঠক করেছিলেন। তার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সেই মতোই বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসাবে সতীশনের নাম ঘোষণা করা হয়। সতীশন বিধায়ক হিসাবে একাধিক বার নির্বাচিত হয়েছেন। কেরলের এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের বিধায়ক তিনি। দলের কর্মীদের কাছে জনপ্রিয় সতীশন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO