Friday, June 12, 2026
HomeScrollপেট্রল-ডিজেল নিয়ে মোদির আবেদনের পর দিল্লিতে চালু ওয়ার্ক ফ্রম হোম
Delhi Government Employees

পেট্রল-ডিজেল নিয়ে মোদির আবেদনের পর দিল্লিতে চালু ওয়ার্ক ফ্রম হোম

নো-কার ডে থেকে ‘মেট্রো ডে’, মোদির আর্জি মেনে পদক্ষেপ দিল্লি সরকারের

নয়াদিল্লি: ইরান-যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের উপরেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দিয়েছেন তিনি। ‘সেভ ফুয়েল’ বা জ্বালানি বাঁচানোর ডাক (Fuel Conservation Appeal Impact) দিয়েছেন। পেট্রল-ডিজেল যাতে কম ব্যবহার হয় সেই কারণেই এই আর্জি জানান তিনি। সেই ডাকে সাড়া দিয়ে এবার একগুচ্ছ বড় পদক্ষেপ ঘোষণা করল দিল্লি সরকার (Delhi Government Fuel Saving ,easures)। সরকারি কর্মীদের সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ (WFH) থেকে শুরু করে অফিসারদের পেট্রোল বরাদ্দে কোপ – রাজধানীর ভাঁড়ার বাঁচাতে এবার কোমর বেঁধে নামছে প্রশাসন (WFH for Delhi Government Employees)।

মোদির সেই আর্জি মেনেই এবার পদক্ষেপ করল দিল্লি সরকার। বৃহস্পতিবার দিল্লি সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ‘সুচিন্তিত ব্যয়’ এবং জ্বালানি সংরক্ষণের আহ্বানের সঙ্গে সাযুজ্য রেখেই এই নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। অফিস টাইমের ব্যস্ত সময়ে যানজট ও জ্বালানি ব্যবহার কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের সকল কর্মচারী এবার থেকে সপ্তাহে দুই দিন বাড়ি থেকে কাজ করবেন। অফিসের ৫০ শতাংশ বৈঠক হবে অনলাইনে। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। সঠিকভাবে জ্বালানি ব্যবহারের জন্য একটি ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা করছে দিল্লি সরকার। সরকারি যানবাহনের ব্যবহারও কমানো হচ্ছে।

আরও পড়ুন: এবার ১৬ রাজ্য সহ ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় দফার এসআইআর, শুরু কবে?

দিল্লি সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সমস্ত সরকারি কর্মচারীরা সপ্তাহে দু’দিন বাড়ি থেকে কাজ করবেন। শুধু তাই নয়, অফিসের যাতায়াত এবং জ্বালানি খরচ কমাতে অন্তত ৫০ শতাংশ সরকারি বৈঠক অনলাইনের মাধ্যমে বা ভার্চুয়ালি করার নির্দেশ দেওয়া হয়েছে।রাস্তায় যানজট কমাতে দিল্লি সরকার ও দিল্লি পুরনিগমের (MCD) অফিসের সময়সূচিতেও বদল আনা হচ্ছে।অফিস টাইমে যাতে ভিড় বাড়ে না বাড়ে এবং রাস্তায় অহেতুক জ্বালানি নষ্ট না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত।সবথেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি তেলের খরচে। দিল্লি সরকারের অফিসারদের জন্য মাসে যে ২০০ লিটার পেট্রল বরাদ্দ থাকত, তা একধাক্কায় ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে বরাদ্দ কমানোর ফলে অফিসারদের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। এছাড়া জানানো হয়েছে, আগামী ছয় মাস দিল্লি সরকার কোনও নতুন গাড়ি কিনবে না।

সাধারণ মানুষকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতে অভিনব প্রচার শুরু করছে দিল্লি সরকার। সপ্তাহে একদিন পালিত হবে ‘মেট্রো ডে’। ওই দিন সকলকে মেট্রো ব্যবহারের অনুরোধ জানানো হবে। সেই সঙ্গেই সপ্তাহে একদিন ‘নো কার ডে’ পালনের জন্য দিল্লিবাসীর কাছে আর্জি জানানো হবে। সরকারি কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য ২৯টি সরকারি আবাসন এলাকা থেকে ৫৮টি বিশেষ বাস চালানো হবে। এর ফলে ব্যক্তিগত গাড়ির ওপর চাপ কমবে বলে মনে করছে প্রশাসন।উল্লেখ্য, জ্বালানি খরচ কমানোর পাশাপাশি বিদেশযাত্রা ও বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি। একইসঙ্গে ভোজ্য তেলের ব্যবহার হ্রাস করারও আহ্বান জানানো হয়েছে। আগামী ১ বছর সোনা কিনতেও নিষেধ করেছেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d