HomeBig newsএবার ১৬ রাজ্য সহ ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় দফার এসআইআর, শুরু কবে?
SIR

এবার ১৬ রাজ্য সহ ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় দফার এসআইআর, শুরু কবে?

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে কমিশন

ওয়েবডেস্ক- এবার ১৬ রাজ্যে (16 State)  ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে (Three union territories) এবার শুরু হতে চলেছে নিবিড় সংশোধন প্রক্রিয়া, বা এসআইআর (SIR) । এটি এসআইআর প্রক্রিয়ার তৃতীয় দফা। প্রথম দফায় হয়েছিল বিহারে (Bihar) , দ্বিতীয় দফায় এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে। এবার তৃতীয় দফার ১৬ রাজ্য সহ তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Election Commission) ।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে কমিশন। ১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ২৩ ডিসেম্বর। ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের আলাদা আলাদা সময় নির্ধারণ করেছে কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, পঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা এই ১৬টি রাজ্য ও দাদরা এবং নগর হাভেলি ও দমন ও দিউ, দিল্লি, চণ্ডীগর এই ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলবে। এর মধ্যে ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর এই চার পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যগুলি ভোটার তালিকায় বিশেষ এসআআর শুরু হবে ১ জুলাই থেকে।

বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত। এই  রাজ্যগুলিতে খসড়া  তালিকা প্রকাশিত হবে  ৫ জুলাই। শুনানি প্রক্রিয়া চলবে ৫ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এই চার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৬ সেপ্টেম্বরে। উত্তরাখণ্ডে ৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা।

আরও পড়ুন-  আমুলের পর এবার মাদার ডেয়ারি, বাড়ল দুধের দাম

এই রাজ্যে খসড়া তালিকা  প্রকাশিত হবে ১৪ জুলাই। তারপর শুনানি প্রক্রিয়া চলার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ সেপ্টেম্বর। দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউতে অর্থাৎ কেন্দ্রশাসিত এই অঞ্চলে ৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিএলও-রা বাড়ি বাড়ি যাবে। খসড়া তালিকা প্রকাশ হবে ১০ জুলাই। শুনানি চলবে  ১০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে  ১১ সেপ্টেম্বরে।

অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা এই তিন রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি হবে ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২১ জুলাই। শুনানি প্রক্রিয়া চলার পর ২২ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

এই রাজ্যগুলির সঙ্গে এসআইআর প্রক্রিয়া চলবে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগরে। তেলঙ্গানা, পঞ্জাবে ২৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। খসড়া তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই। চূড়ান্ত  তালিকা প্রকাশ হবে ১ অক্টোবর। পাশাপাশি কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এই চার রাজ্যে  ৩০ জুন থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও’রা। খসড়া তালিকা প্রকাশিত হবে ৫ আগস্টে। শুনানি প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত  হবে ৭ অক্টোবরে। এই চার  সঙ্গে রাজধানী দিল্লিতেও এই প্রক্রিয়া চলবে। অপরদিকে নাগাল্যান্ডে বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করবেন ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশিত হবে ২০ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা  প্রকাশ পাবে ২১ নভেম্বর।

ত্রিপুরায়  বিএলওরা  ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার কাজ করবেন। খসড়া তালিকা প্রকাশ হবে ২১ অক্টোবর। চূড়ান্ত  তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বরে। কমিশন জানিয়েছে, ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট  ৩ লক্ষ ৯৪ হাজার বিএলও  কাজ করবেন। ৩৬.৭৩ কোটি ভোটারদের নিয়ে এসআইআর প্রক্রিয়া  চলবে।

 

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News