Monday, June 29, 2026
HomeScrollভারতীয়রা আদৌ দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপ?
FIFA World Cup 2026

ভারতীয়রা আদৌ দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপ?

এখনও সম্প্রচার নিয়ে চুক্তি সম্পন্ন করেনি ফিফা

ওয়েব ডেস্ক : জুন মাসের ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup 2026)। ৪৮টি দেশ মিলিয়ে এবারের বিশ্বকাপ হতে চলেছে। আমেরিকা, মেক্সিকো ও কানাডার মাটি হবে এই টুর্নামেন্ট। তবে প্রশ্ন হচ্ছে, ভারতীয়রা আদৌ দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপ? কিন্তু জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ভারতের কোনও সংস্থার সঙ্গে সম্প্রচার (Broadcasting) নিয়ে চুক্তি করতে পারেনি ফিফা (FIFA)।

ফিফার (FIFA) তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রচারের জন্য এখনও পর্যন্ত ১৮০টি দেশের সঙ্গে চুক্তি করা হয়েছে। ভারতে (India) সম্প্রচারে বিষয়ে এখনও আলোচনা চলছে। ফুটবলের এই বড় আসর যাতে ভারতেও সম্প্রচার করা হোক সেটাও জানানো হয়েছে বিশ্ব ফুটবল সংস্থার তরফে।

আরও খবর : কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ভারতের পাশাপাশি চীনেও (China) সম্প্রচারের স্বত্ব নিয়ে ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত করেনি বলে খবর। তবে এ বিষয়ে দ্রুত আলোচনা হবে বলে সূত্রের খবর। এদিকে এই বিষয়টি গড়িয়েছে আদালতে। এ নিয়ে ইতিমধ্যে দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীকে নোটিস পাঠিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

ভারতে ক্রিকেটের পাশাপাশি ফুটবলের বিশাল দর্শক রয়েছে। আর আসন্ন বিশ্বকাপ নিয়ে উন্মাদনাও তুঙ্গে রয়েছে। জানা যাচ্ছে, ২০২৬ ও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ যাতে দেখানো যায়, তার জন্য ভারতে সম্প্রচারের সত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা (FIFA)। দাম রাখা হয়েছিল ১০০ মিলিয়ন ডলার। তবে কেউ আগ্রহ না দেখানোয় এই অর্থ ৩৫ মিলিয়নে নামিয়ে আনা হয়েছিল। কিন্তু এখনও ভারতে সম্প্রচার করা নিয়ে কেনও চুক্তি সম্পন্ন হয়নি। তবে এ নিয়ে সমাধান খোঁজা হচ্ছে, তা জানিয়েছে ফিফা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO