Sunday, June 14, 2026
HomeScrollমহানায়কের শতবর্ষে টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’
Uttam Subidha Card

মহানায়কের শতবর্ষে টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’

‘উত্তম সুবিধা কার্ড’, শিল্পীদের একগুচ্ছ বিশেষ সুবিধা

কলকাতা: শিল্পীদের জন্য বিশেষ এক সুযোগ করল আর্টিস্টস ফোরাম! ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম আনুষ্ঠানিকভাবে চালু করল বিশেষ কার্ড। মহানায়ক উত্তমকুমারের শতবর্ষ উপলক্ষ্যে টলিউডে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’ (Uttam Subidha Card)। এই কার্ডের মাধ্যমে একগুচ্ছ সুবিধে পাবেন টলিউডের সদস্যরা।এবার আর্টিস্টস ফোরামের সঙ্গে যুক্ত হল ইমামি ফ্র্যাঙ্ক রস। উত্তম সুবিধা কার্ডের মাধ্যমে ওষুধ কেনার সময় বিশেষ ছাড় পাবেন শিল্পীরা। আর্টিস্ট ফোরামের নতুন কমিটি গঠনের পরেই কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন, শিল্পীদের সুস্বাস্থ্য এবং চিকিৎসার কথা মাথায় রেখে বন্ধ হওয়া মেডিক্লেম চালু করবেন। তিন মাস যেতে না যেতেই কথা রাখলেন তিনি। তাঁর উদ্যোগে মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে টলিউডে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’। বুধবার ফোরামের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হল এই বিশেষ কার্ড।

শিল্পীদের জন্য উত্তম সুবিধা কার্ডের মাধ্যমে ওষুধে বিশেষ শতাংশের ছাড়! এমনকি চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা। বুধবার ফোরামের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হল এই বিশেষ কার্ড। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee), সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়-সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা। শহরে না থাকায় সশরীরে উপস্থিত না হতে পারলেও ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর তাঁদের হাত ধরেই টলিপাড়ার শিল্পী-কলাকুশলীদের জন্য এক শুভসূচনা হল। যে কার্ডের মাধ্যমে একগুচ্ছ বিশেষ সুবিধে পাবেন টলিউডের সদস্যরা।

আরও পড়ুন: মধ্যরাতেই ওটিটিতে আসছে ‘ধুরন্ধর ২’! থাকছে আনকাট দৃশ্যের বড় চমক

জানা গেল, যে সংস্থার সঙ্গে ফোরাম গাঁটছড়া বেঁধেছে, সেখান থেকে উত্তম সুবিধা কার্ডের মাধ্যমে ওষুধ কেনার সময় বিশেষ ছাড় পাবেন শিল্পী-কলাকুশলীরা। পাশাপাশি, সংশ্লিষ্ট সংস্থা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিনামূল্যে রক্তপরীক্ষা এবং স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছে এদিন। জানা গেল, ধাপে ধাপে আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে এই ‘উত্তম সুবিধা কার্ড’।এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫ লক্ষ টাকার একটি স্বাস্থ্যবিমার সুবিধার আওতায় ছিলেন শিল্পী-কলাকুশলীরা। কিন্তু নতুন অর্থবর্ষ থেকে তাঁরা এই সুবিধা পাবেন না এবং অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড নেই বলে, চিন্তায় পড়েছিলেন। সেসময় দেবের কাছেও পৌঁছে গিয়েছিলেন অনেকেই। এরপরই বিষয়টি নিয়ে উদ্যোগ নেন অভিনেতা-প্রযোজক তথা সাংসদ। শুরু হয় স্বাস্থ্যসাথীর ক্যাম্পও। কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সেই মুহূর্তে সব স্থগিত হয়ে যায়। এবার নতুন সরকার গঠনের পরে, টলিপাড়ার জন্য কী কী ব্যবস্থা হয়, সেটাই এখন দেখার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d