Sunday, July 5, 2026
HomeScrollবিজেপি বিধায়ককে সংবর্ধনা দিতে গিয়ে আবেগে কাঁদলেন তৃণমূল পুরপ্রধান!
Cooch Behar

বিজেপি বিধায়ককে সংবর্ধনা দিতে গিয়ে আবেগে কাঁদলেন তৃণমূল পুরপ্রধান!

আবেগপ্রবণ হয়ে পড়েন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী

ওয়েব ডেস্ক : রাজনীতির বিভাজনের মাঝেও মানবিক সম্পর্ক যে এখনও অটুট, তারই বিরল নজির দেখা গেল কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata)। তৃণমূল কংগ্রেস (TMC) পরিচালিত দিনহাটা পুরসভায় বিজেপি (BJP) বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা দিতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী। অনুষ্ঠানের মাঝেই তাঁকে অঝোরে কাঁদতে দেখা যায়। আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা।

দিনহাটা (Dinhata) পুরসভায় বিধায়ক হিসেবে প্রথমবার আসেন অজয় রায়। তাঁকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেই মঞ্চেই পুরনো দিনের স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী।

আরও খবর : রাজ্যের পরবর্তী CEO কে হবেন? তালিকায় নাম ৩ জনের, দেখুন বিগ আপডেট

স্থানীয় সূত্রে খবর, আজকের বিজেপি (BJP) বিধায়ক অজয় রায়ের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল অপর্ণা দে নন্দীর দাদা প্রয়াত অসীম নন্দীর হাত ধরে। সেই সূত্রে নন্দী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অজয় রায়ের। পরে রাজনৈতিক সমীকরণ বদলে অজয় রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়েনি বলেই মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অপর্ণা দে নন্দী অজয় রায়কে “বিধায়ক” বলে সম্বোধন করলে, মাঝপথেই তাঁকে থামিয়ে অজয় রায় বলেন, তিনি তাঁদের পরিবারের “ছোট ভাই” হিসেবেই পরিচিত থাকতে চান। সেই মুহূর্তে অনুষ্ঠানস্থলে উপস্থিত বহু মানুষের চোখেও জল দেখা যায়। তৃণমূল (TMC) ও বিজেপির রাজনৈতিক দূরত্বের মাঝেও দুই নেতার এই আন্তরিক সম্পর্ককে ঘিরে ইতিবাচক বার্তা পেয়েছেন দিনহাটার বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলর, পুরকর্মী থেকে সাধারণ মানুষ সকলেই এই বিরল দৃশ্যকে স্বাগত জানিয়েছেন। এদিন পুরসভায় উপস্থিত হয়ে বিধায়ক অজয় রায় সকল কাউন্সিলর ও পুরকর্মীদের উদ্দেশে জনসেবার কাজে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বানও জানান।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT