HomeScrollরাজ্যের পরবর্তী CEO কে হবেন? তালিকায় নাম ৩ জনের, দেখুন বিগ আপডেট
Election Commission

রাজ্যের পরবর্তী CEO কে হবেন? তালিকায় নাম ৩ জনের, দেখুন বিগ আপডেট

মনোজ কুমার আগরওয়ালের অবসরের আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার

কলকাতা: রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও (Chief Electoral Officer) কে হবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) কাছে তিন জন আইএএস আধিকারিকের (IAS Officer) নাম পাঠিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। কমিশন ওই তিনজনের মধ্য থেকেই একজনকে বেছে নেবে বলে প্রশাসনিক সূত্রে খবর। সূত্রের খবর, রাজ্যের তরফে যে তিনজন আমলার নাম পাঠানো হয়েছে, তাঁরা হলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

বর্তমানে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) একই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বও সামলাচ্ছেন। প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। তবে আগামী জুলাই মাসে সিইও পদ থেকে তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। তার আগেই নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: স্বচ্ছ ভারত মিশনে জুড়ল বাংলার নাম! দিল্লিতে বৈঠক করে কী জানালেন অগ্নিমিত্রা পাল? দেখুন বিগ আপডেট

উল্লেখ্য, রাজ্যের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে দীর্ঘদিন এই দায়িত্ব সামলেছিলেন আরিজ আফতাব। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তাঁর অবসরের পর ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেন দিব্যেন্দু দাস, যিনি বর্তমানে অতিরিক্ত সিইও পদে রয়েছেন। এরপর সিইও পদে দায়িত্ব পান মনোজ কুমার আগরওয়াল। এবার আগামী দিনে রাজ্যের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব কার কাঁধে যাবে, তা নিয়ে এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News