HomeScrollকীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ
Kolkata Knight Riders

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

শুধু জিতলেই হবে না, প্লে-অফে পৌঁছতে কী করতে হবে নাইটদের? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য এখন নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি অন্য দলের ফলাফলের উপরও অনেকটাই নির্ভর করছে। কারণ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের হারের পর প্লে-অফের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই শেষ চারে জায়গা নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স এবং গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে বাকি রয়েছে আর মাত্র একটি জায়গা। সেই জায়গার জন্যই এখন পাঁচ দলের মধ্যে চলছে জোর লড়াই।

প্লে-অফে উঠতে হলে কেকেআরকে বাকি দু’টি ম্যাচই জিততেই হবে। আগামী কয়েকদিনে ঘরের মাঠে নাইটরা মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। এই দুই ম্যাচের একটিতেও হারলে নাইটদের প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যাবে। তবে এক্ষেত্রে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে অজিঙ্ক রাহানেদের দলকে। কারণ, ১৬ পয়েন্টে পৌঁছনো কেকেআরের পক্ষে সম্ভব নয়। তাই নেট রান রেটই হতে পারে নাইটদের সবচেয়ে বড় ভরসা।

আরও পড়ুন: ভারতীয় দল থেকে ছাঁটাই একগুচ্ছ তারকা! কেরিয়ার শেষ শামি, জাদেজার? দেখুন মেগা-আপডেট

তবে শুধুমাত্র নিজেদের ম্যাচ জিতলেই হবে না, কেকেআরকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। বিশেষ করে রাজস্থান রয়্যালসের হার চাই নাইট সমর্থকদের। অঙ্কের বিচারে কেকেআরের প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় ২০.৩ শতাংশ বলে মনে করা হচ্ছে। যদিও প্লে-অফে উঠলেও প্রথম দুই দলের মধ্যে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে এলিমিনেটর খেলেই এগোতে হবে তাদের।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের প্লে-অফের আশা কার্যত শেষ। শেষ ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে, যা যথেষ্ট নয়। একই অবস্থা পাঞ্জাব কিংসেরও। টুর্নামেন্টের শুরুতে দুরন্ত ছন্দে থাকলেও টানা ছ’টি ম্যাচ হেরে কার্যত ছিটকে গিয়েছে শ্রেয়স আইয়ারদের দল। দিল্লি ক্যাপিট্যালসের অবস্থাও প্রায় একই।

তবে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের হাতে রয়েছে আরও দু’টি ম্যাচ, এবং দু’টিই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। দু’টি ম্যাচ জিতলেই ১৬ পয়েন্ট নিয়ে সহজেই প্লে-অফে পৌঁছে যাবে রাজস্থান। এমনকি একটি ম্যাচ হারলেও নেট রানরেটের নিরিখে সুযোগ থেকে যাবে তাদের সামনে। সব মিলিয়ে আইপিএলের শেষ চারের দৌড় এখন আরও জমজমাট।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News