Sunday, July 5, 2026
HomeScrollভারতীয় দল থেকে ছাঁটাই একগুচ্ছ তারকা! কেরিয়ার শেষ শামি, জাদেজার? দেখুন মেগা-আপডেট
India Cricket Team

ভারতীয় দল থেকে ছাঁটাই একগুচ্ছ তারকা! কেরিয়ার শেষ শামি, জাদেজার? দেখুন মেগা-আপডেট

তরুণদের উপরও ভরসা রাখল বিসিসিআই, আফগানিস্তানের বিরুদ্ধে কেমন হল ভারতীয় দল? দেখুন একনজরে

ওয়েব ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল (India Cricket Team) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। জুন মাসে ভারতের মাটিতে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে আফগানিস্তান (India Vs Afghanistan)। আর সেই সিরিজের দল ঘোষণার পরই সবচেয়ে বেশি চর্চায় উঠে এল ঋষভ পন্থ (Rishabh Pant) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নাম। দুই তারকার ভূমিকা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। তাঁর জায়গায় নতুন সহ-অধিনায়ক হয়েছেন কেএল রাহুল। শুধু তাই নয়, ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন পন্থ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক খারাপ ফর্মের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ক্রিকেট মহলের একাংশের। যদিও টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে, দুই ফরম্যাট থেকেই ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তবে তাঁকে আদৌ বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন- তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ, চলতি বছরের জানুয়ারিতে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন জাদেজা। এরপর দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে তাঁকে দেখা যায়নি। যদিও টেস্ট ক্রিকেটে এখনও তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার। ভারতীয় দলের আরেক বড় তারকা জসপ্রীত বুমরাকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। টানা ক্রিকেট খেলার ধকল সামলাতেই তাঁকে বিশ্রামে রাখা হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। যেহেতু ৬ থেকে ১০ জুনের টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়, তাই বুমরাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: চোট নিয়েও খেলতে বাধ্য করা হচ্ছে বরুণকে! KKR–এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কী বলল BCCI?

তবে ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক ঈশান কিষানের প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মের পুরস্কার হিসেবেই তাঁর এই প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে। তবে এবারও জাতীয় দলে সুযোগ পেলেন না সঞ্জু স্যামসন। এদিকে দুই ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন শুভমন গিল (Shubman Gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে চোট পেলেও এখন তিনি পুরোপুরি ফিট বলেই জানা গিয়েছে। ওয়ানডে দলে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়ার মতো সিনিয়র ক্রিকেটারদের রাখা হলেও তাঁদের চূড়ান্ত অংশগ্রহণ নির্ভর করবে ফিটনেস ছাড়পত্রের উপর।

তরুণদের উপরও ভরসা দেখিয়েছে নির্বাচকরা। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব, হর্ষ দুবে ও গুর্নুর ব্রারের মতো নতুন মুখ। টেস্ট দলেও জায়গা হয়েছে মানব সুথার ও ধ্রুব জুরেলের। যদিও সম্ভাবনা জাগিয়েও সুযোগ পাননি আকিব নবি। আগামী ১৪, ১৭ এবং ২০ জুন অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। তার আগে ৬ থেকে ১০ জুন পর্যন্ত হবে একমাত্র টেস্ট ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজকে সামনে রেখে ভারতীয় দলে নতুন সমীকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত মিলল বলেই মনে করছে ক্রিকেট মহল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet