Sunday, July 5, 2026
HomeScrollযে কোনও সময় ভেঙে যেতে পারে বিজয় সরকার? স্ট্যালিনের বিস্ফোরক মন্তব্যে হুলুস্থুল...
Tamil Nadu

যে কোনও সময় ভেঙে যেতে পারে বিজয় সরকার? স্ট্যালিনের বিস্ফোরক মন্তব্যে হুলুস্থুল তামিলনাড়ুতে

‘থলপতি’ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন ডিএমকে সুপ্রিমো

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ‘থলপতি’ বিজয়ের (Thalapathy Vijay) নেতৃত্বাধীন টিভিকে সরকারের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন ডিএমকে (DMK) সুপ্রিমো এমকে স্ট্যালিন (MK Stalin)। তাঁর দাবি, বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী তামিলনাড়ুতে যে কোনও সময় ভেঙে পড়তে পারে টিভিকে সরকার। এমনকি পরিস্থিতি আগাম নির্বাচনের দিকেও গড়াতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, স্ট্যালিন ইতিমধ্যেই নিজের সংগঠন এবং সচিবালয়কে সম্ভাব্য নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তাঁর আশঙ্কা, বিজয় সরকারকে সমর্থন করা কয়েকজন বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ বাতিল হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা বড় ধাক্কা খেতে পারে।

বর্তমানে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে জোসেফ বিজয়ের দল টিভিকে (TVK) একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও জাদু সংখ্যা স্পর্শ করতে পারেনি। দলটি ১০৮টি আসনে জয়ী হয়। তবে বিজয় নিজে দু’টি আসনে জেতায় কার্যত বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭। এরপর কংগ্রেসের পাঁচ বিধায়ক, দুই বাম দলের চার বিধায়ক এবং ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে সরকার গঠন করেন বিজয়। সব মিলিয়ে তাঁর পাশে ছিল ১২০ জন বিধায়ক। যদিও এই সংখ্যাকে খুব স্বস্তিদায়ক মনে করছে না রাজনৈতিক মহল। কারণ সামান্য ভাঙন বা সমর্থন প্রত্যাহার হলেই সরকার সংখ্যালঘু হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: ‘এদের বাড়বাড়ন্ত উপেক্ষা করা যায় না…’, পথকুকুরদের মামলায় একাধিক নির্দেশ শীর্ষ আদালতের

স্ট্যালিনের বক্তব্য, টিভিকে সরকারকে বাইরে থেকে সমর্থন করা বাম দল ও ভিসিকে আদতে দীর্ঘদিন ধরেই ডিএমকের জোটসঙ্গী। ফলে রাজনৈতিক পরিস্থিতি বদলালে ওই দলগুলি যে কোনও সময় সমর্থন প্রত্যাহার করতে পারে। তাছাড়া এআইএডিএমকের যে বিদ্রোহী বিধায়কেরা বিজয়কে সমর্থন করেছেন, তাঁদের সদস্যপদ নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। ডিএমকে শিবিরের ধারণা, স্পিকার পদক্ষেপ না করলেও আদালত শেষ পর্যন্ত ওই বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিল করতে পারে। সেক্ষেত্রে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে এমন পরিস্থিতি তৈরি হলেও ডিএমকে অন্য কোনও দলের সমর্থনে সরকার গড়ার পথে হাঁটবে না বলেই ইঙ্গিত দিয়েছেন স্ট্যালিন। বরং আগাম নির্বাচনের জন্যই এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে তারা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet