Wednesday, May 20, 2026
HomeScrollউত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা! নেমে এল গভীর শোকের ছায়া
Uttarpradesh

উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা! নেমে এল গভীর শোকের ছায়া

গুরুতর আহত হয়েছেন আরও দুই ছাত্র

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে (Uttarpradesh) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Tragic incident) প্রাণ হারাল মালদার কালিয়াচকের দুই ছাত্র-সহ মোট তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও দুই ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় কুড়ি দিন আগে মালদার (Malda) কালিয়াচক এলাকা থেকে প্রায় ১৫ জন ছাত্র উত্তরপ্রদেশের একটি মাদ্রাসায় পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিল। কয়েকদিন আগে তারা বারেলী শরীফের মাজার জিয়ারতের জন্য রওনা দেয়। বুধবার ভোর প্রায় তিনটে নাগাদ জিয়ারত সেরে অটোয় করে মাদ্রাসায় ফিরছিল তারা। সেই সময় উত্তরপ্রদেশের গাজরোলা জাতীয় সড়কে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির চারচাকা গাড়ি অটোটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আরও খবর : যে কোনও সময় ভেঙে যেতে পারে বিজয় সরকার? স্ট্যালিনের বিস্ফোরক মন্তব্যে হুলুস্থুল তামিলনাড়ুতে

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কালিয়াচক থানার সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোপালপ্রসাদ গ্রামের বাসিন্দা আশরাফ রেজা (১৮) এবং ইমামনগর গ্রামের বাসিন্দা নাসিমুল (১৮)। এছাড়াও আরও এক ছাত্রেরও মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঝাকসুটোলা গ্রামের সুন্নাতুল ইসলাম (১৭)। পাশাপাশি উত্তর দারিয়াপুর এলাকার আরও এক ছাত্র গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর মালদায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন মৃত ও আহতদের পরিবারের সদস্যরা। গোটা কালিয়াচক এলাকা জুড়ে নেমে এসেছে শোকের আবহ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot