Friday, May 22, 2026
HomeScrollওপার বাংলার রাস্তায় কাটানো ১৫টা বছর, অবশেষে বাড়ি ফিরলেন মালদহের নাজিমুল
Malda

ওপার বাংলার রাস্তায় কাটানো ১৫টা বছর, অবশেষে বাড়ি ফিরলেন মালদহের নাজিমুল

অবশেষে মহদীপুর সীমান্ত দিয়ে দেশে ফেরেন নাজিমুল

মালদহ: ওপার বাংলার রাস্তায় কাটানো ১৫টা বছর, অবশেষে মায়ের কাছে ফিরল এপার বাংলার ছেলে নাজিমুল। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন মালদহের (Malda) ছেলে নাজিমুল হক। ওপার বাংলার রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়ানো সেই যুবককে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েছে গোটা পরিবার। ছেলেকে সামনে পেয়েই চোখের জল ধরে রাখতে পারেননি বৃদ্ধ মা-বাবা। আবেগঘন এই দৃশ্যে চোখ ভিজেছে গ্রামের বহু মানুষেরও। পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদার চাঁচল ১ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের ছকর ডিগি এলাকার বাসিন্দা মারুফ আলির ছেলে নাজিমুল হক প্রায় ১৫ বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল।

প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে পরিবারের নজরে আসে নাজিমুলের মুখ। তখন জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। মানসিক ভারসাম্যহীন ভেবে অনেকেই তাঁকে ‘পাগল’ বলে অপমান করত, এমনকি মারধরও করা হত বলে অভিযোগ। অনাহার, অবহেলা আর অমানবিক পরিস্থিতির মধ্যেই কাটছিল তাঁর জীবন। ভিডিওটি দেখার পরই ছেলেকে দেশে ফেরানোর লড়াই শুরু করে পরিবার। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই সক্রিয় হয় প্রশাসন। দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ইসা খান চৌধুরী বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক তৎপরতার পর অবশেষে মহদীপুর সীমান্ত দিয়ে দেশে ফেরেন নাজিমুল।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তা তালিকা ভোটার তালিকা যাচাই করেই

বাড়ির উঠোনে পা রাখতেই ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। আশপাশের মানুষজনও আবেগ সামলাতে পারেননি। পরিবারের সদস্যদের কথায়, “আমরা ভেবেছিলাম আর কোনওদিন ছেলেকে ফিরে পাব না। আজ যেন ঈদের আগেই আল্লাহ আমাদের সবচেয়ে বড় উপহার ফিরিয়ে দিলেন।”নাজিমুলের বাড়ি ফেরাকে ঘিরে এখন খুশির আবহ গোটা এলাকাজুড়ে। পরিবার ভারত সরকার, প্রশাসন এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d