Thursday, July 9, 2026
HomeScroll‘ঘাড় ধরে মাছ বিক্রি করাব’ মন্তব্য ঘিরে তোলপাড়, ফলতা জিতে অভিষেককে পাল্টা...
Falta BJP win 2026

‘ঘাড় ধরে মাছ বিক্রি করাব’ মন্তব্য ঘিরে তোলপাড়, ফলতা জিতে অভিষেককে পাল্টা আক্রমণ বিজেপির দেবাংশুর

১ লক্ষের বেশি ভোটে জয়ী হয়ে তৃণমূলকে নিশানা নতুন বিজেপি প্রার্থীর

কলকাতা: ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটফল প্রকাশ হতেই রাজনৈতিক উত্তাপ চরমে (Falta BJP win 2026)। ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই বিপুল জয়ের পরই তৃণমূল (TMC) তাঁর নেতৃত্বকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) করা মন্তব্যকেও ফিরিয়ে আনলেন রাজনৈতিক আলোচনায়।

জয়ের পর দেবাংশু বলেন, “ফলতায় গণতন্ত্র ফিরে এসেছে। আর কারও চোখরাঙানিতে চলবে না। মা-বোনেদের উপর কোনও অত্যাচার হবে না। ১০-১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, এবার সকলে নির্ভয়ে ভোট দিয়েছে। তাই ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” তাঁর দাবি, এই ফল শুধুমাত্র একটি নির্বাচনের জয় নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।

আরও পড়ুন: ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর, পাল্টা রিগিং অভিযোগ অভিষেকের

ভোট প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘাড় ধরে মাছ বিক্রি করাব’ মন্তব্য নিয়েও কটাক্ষ করেন দেবাংশু। তিনি বলেন, “আমি শিক্ষিত মানুষ, ওনার মতো ভাষা বলব না। আমি বলছি, আসুন, মাছ-ভাত খাওয়াব।” পাশাপাশি ফলতার মানুষকে শান্তি ও উন্নয়নের আশ্বাসও দেন তিনি।

দেবাংশুর আরও দাবি, ফলতায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর চাপ তৈরি করা হয়েছে। সেই পরিস্থিতি বদলেছে বলেই এবার মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন। তাঁর কথায়, “ডায়মন্ড হারবার মডেল ভেঙে গিয়েছে। তৃণমূল আর থাকবে না।”

তৃণমূল প্রার্থীর ফলতায় জামানত বাজেয়াপ্ত হওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি দ্বিতীয় স্থানে বামেরা উঠে আসাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

যদিও বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পাল্টা জবাব এখনও তৃণমূলের তরফে আসেনি। তবে ফলতা কেন্দ্রের ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে, তা বলাই যায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto