Wednesday, May 27, 2026
HomeScrollআইপিএলে'র সময়সূচীতে আসছে বড় বদল?
IPL

আইপিএলে’র সময়সূচীতে আসছে বড় বদল?

এ নিয়ে চূড়ন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর

ওয়েব ডেস্ক : আইপিএলে’র (IPL) সময়সূচীতে আসতে চলেছে বড় বদল? এবার মার্চ থেকে মে মাস নয়, বরং এই মেগা টুর্নামেন্ট এবার হতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে! কিন্তু, এখনও এ নিয়ে চূড়ন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। সূত্রের খবর, দীপাবলির আগেই আইপিএল শেষ করতে চাইছে বিসিসিআই (BCCI)।

এর আগে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হয়েছিল আইপিএল (IPL)। এদিকে ১০টি দল মোট ৭৪টি ম্যাচ খেলে। তবে ২০২৮ সাল থেকে এই টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এ নিয়ে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল (Arun Singh Dhumal) বলেছেন, মার্চ ও এপ্রিল মাসে থাকে প্রচণ্ড গরম। ক্লান্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। এদিকে উৎসবের মরশুমে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবরে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করলে লাভবান হবে বিজ্ঞাপনী সংস্থাগুলি।

আরও খবর : ক্রিকেট সম্প্রচার বন্ধ করতে চলেছে জিও হটস্টার?

তিনি আরও বলেছেন, এনিয়ে সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনায় বসব আমরা। এর পর দ্বিপাক্ষিক টেন্ডার এলে নতুন সময় বের করার চেষ্টা করা হবে। তবে এ নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। এ নিয়ে আইসিসি’র (ICC) সঙ্গে আলোচনা করতে হবে বলেও জানিয়েছেন আইপিএলের (IPL) চেয়ারম্যান অরুণ ধুমাল।

উল্লেখ্য, সেপ্টেম্বর ও অক্টোবর হল উৎবের মরশুম। বাংলাতেও এই সময় দুর্গাপুজো হয়ে থাকে। ফলে প্রশ্ন উঠছে পুজোর ওই সময় কলকাতায় আইপিএলের ম্যাচ করা কি সম্ভব?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO