Thursday, June 18, 2026
HomeScrollক্রিকেট সম্প্রচার বন্ধ করতে চলেছে জিও হটস্টার?
JIO Hotstar

ক্রিকেট সম্প্রচার বন্ধ করতে চলেছে জিও হটস্টার?

এমনটা মনে করছেন জিও হটস্টারের ভাইস চেয়ারপার্সন উদয় শংকর

ওয়েব ডেস্ক : আমজনতার মধ্যে কি শেষ হয়ে য়াচ্ছে জাতীয় দলের ক্রিকেট (Cricket) নিয়ে আগ্রহ? এমনটা মনে করছেন জিও হটস্টারের (JIO Hotstar) ভাইস চেয়ারপার্সন উদয় শংকর (Uday Shankar)। তিনি প্রশ্ন তুলেছেন, ভারতের ম্যাচ মানে সম্প্রচারে (Broadcasting) অনেক টাকা ঢালা হবে? অনেক বেশি দামে কেনা হবে বিরাট-রোহিতদের ম্যাচ সম্প্রচারের স্বত্ব? সম্প্রচার স্বত্ত্বের দাম যেভাবে ক্রীড়া সংস্থাগুলি বাড়াচ্ছে, তাতে সম্প্রচার দ্রুত আগ্রহ হারাবে বলেই মনে করছেন জিও হট্টারের ভাই চেয়ারপার্সন।

উদয় শংকর প্রশ্ন তুলেছেন, সম্প্রচার স্বত্ত্বের দাম নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ম্যাচ থাকে তখন যে অর্থ ব্য করা হয়, সেই অর্থ শ্রীলঙ্কা বা অফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচে কেন ব্যয় করা হবে? এদিকে পরিসংখ্যান বলছে, করোনার পরে সম্প্রচারের (Broadcasting) স্বত্বের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে বর্তমানে অনেকটা কমে গিয়েছে। সমীক্ষকরা মনে করছেন, আগামী বছর ওডিয়াই বিশ্বকাপের পর সম্প্রচারের দাম ১৩ শতাংশ পর্যন্ত কমতে পারে।

আরও খবর : MI ছেড়ে CSK-তে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় জল্পনা উসকে দিলেন অশ্বিন

প্রশ্ন উঠছে যেহেতু ভারতীয় দলের (Team India) সব ম্যাচে আগ্রহ নেই দর্শকদের, সে কারণেই কি শ্রেণিবভাজন করা হচ্ছে জাতীয় দলের ম্যাচ নিয়ে? এদিকে বিশ্লেষকরা মনে করছেন, অনেক ক্রিকেট খেলছে ভারত, সেই কারণে দম ফেলার জায়গা পাচ্ছেন না দর্শকরা। সেই কারণে তাঁরা শুধু হাইভোল্টেজ সিরিজ ও মেগা টুর্নামেন্টের দিকেই মন দিচ্ছেন।

জিও হটস্টারের (JIO Hotstar) ভাইস চেয়ারপার্সনের মতে, ছোট দলগুলির সঙ্গে ভারত যে ম্যাচ খেলছে তা তেমনভাবে দেখছেন না ক্রিকেটপ্রেমীরা। তিনি আরও মনে করছেন, ক্রিকেটের উপর থেকে আগ্রহ হারাচ্ছেন দর্শকরা, তাই এই বিষয়ে বিনিয়োগ করে তেমন লাভ হবে না। উদয় শংকর মনে করেন, দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমানো উচিত। সঙ্গে কমানো উচিত সম্প্রচারের স্বত্ব কেনার খরচও। তা না হলে ভবিষ্যতে ক্রিকেট সম্প্রচার বন্ধও হয়ে যেতে পারে আশঙ্কা প্রকা করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO