Friday, July 17, 2026
HomeScrollঅবশেষে স্বস্তি পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা, জানা গেল বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের নাম
FIFA World Cup 2026

অবশেষে স্বস্তি পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা, জানা গেল বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের নাম

কত টাকায় এই চুক্তি হয়েছে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে?

ওয়েব ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তবে ভারতে কথায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে এ নিয়ে চিন্তা দূর হল। ভারতের কোনও চ্যানেলে এই টুর্নামেন্ট দেখা যাবে তা জানা গেল। জানা গিয়েছে, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের (Zee Entertainment Enterprises Limited) সঙ্গে চুক্তি হয়েছে ফিফার (FIFA)।

সোমবার জি-এর তরফে এটি জানানো হয়েছে। আট বছরের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে ২০২৭ ও ২০৩১ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ, তার পর ২০৩০ ও ২০৩৪ সালের প্রতিযোগিতাও দেখাবে এই সম্প্রচারকারী সংস্থা। এই সংস্থার তরফে চারটি চ্যানেল চালু করা হয়েছে। সেগুলি হল ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চ্যানেলগুলিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। এছাড়া মোবাইলে জি-ফাইভ অ্যাপে এটি দেখা যাবে।

আরও খবর : গ্রেফতারির আশঙ্কা! মেসিকাণ্ডে আগাম জামিনের আবেদন অরুপ বিশ্বাসের

সূত্রের খবর, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) সঙ্গে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের ৩৩২ কোটি টাকায় চুক্তি হয়েছে। তবে প্রথমে অনেক বেশি টাকা চেয়েছিল ফিফা। সেই কারণে ভারতের অনেক সম্প্রচারকারী সংস্থা দর হাকাতে চায়নি। শেষে জি-এর সঙ্গে কথাবার্তা চলে ফিফার। তার পরেই চূড়ান্ত হল চুক্তি।

এই চুক্তি পাকা হওয়ার পর ফিফার চিফ বিজনেস অফিসার রোমিও গাই বলেছেন, ভারতের বাজার ফিফার জন্য গুরুত্বপূর্ণ। আর জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য এগিয়ে এসেছে। চ্যানেল ও ওটিটির মাধ্যমে সম্প্রচার করা হবে। এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা ভাল ভাবে উপভোগ করতে পারবেন ভারতীয় দর্শকরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot